Sunday, November 8, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

admin by admin
May 2, 2024
in আইন/আদালত, জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে পদত্যাগ করতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ব্যর্থতার দায়ভার নিয়ে অনতিবিলম্বে নিজ পদ থেকে তাকে পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ জানানো হয়েছে আইনি নোটিশে।

বৃহস্পতিবার (২ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহারিয়ার এ নোটিশ পাঠান। এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।

একই সঙ্গে এই নোটিশ মন্ত্রী পরিষদসচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের উদ্দেশ্যেও পাঠিয়েছেন এই আইনজীবী।

নোটিশে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। যদি একান্তই শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হয় তাহলে মে থেকে জুলাই মাস পর্যন্ত তাপপ্রবাহের সময়ে ক্লাসের সময় সকাল শিফট ভোর ৬টা থেকে সকাল ৮টা এবং ডে শিফট সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত চালু রাখার কথা বলা হয়। পাশাপাশি প্রচলিত পেপার পেন্সিল পরীক্ষার পরিবর্তে শুধু অ্যাসাইনমেন্ট, প্রকল্পভিত্তিক কাজ, অনুসন্ধানমূলক কাজ এর মাধ্যমে মূল্যায়নের বিষয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত নির্দেশনা জারির ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

নোটিশে বলা হয়, আবহাওয়া অধিদপ্তর বলছে, ১৯৪৮ থেকে চলতি বছর পর্যন্ত সবচেয়ে বেশি তাপপ্রবাহ হয়েছে এবারের এপ্রিল মাসে। ফলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি থেকে ২৪ এপ্রিল প্রকাশ করা ‘তাপপ্রবাহ: বাংলাদেশ, আগাম সতর্কতা ব্যবস্থা’ শীর্ষক এক প্রতিবেদন অনুসারে উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের ৯০ শতাংশ এলাকা তীব্র তাপপ্রবাহের বিপদে রয়েছে।

 

নোটিশে বলা হয়েছে, নিউইয়র্ক টাইমস এর তথ্যানুসারে, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েক মিলিয়ন মানুষ প্রবল তাপদাহে ভুগছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, কৃষি কার্যক্রম ব্যাহত হয়েছে এবং হিট স্ট্রোক ও সংশ্লিষ্ট স্বাস্থ্য জটিলতার ঝুঁকি বেড়েছে।

সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতিও বিশেষভাবে স্বীকার করা হয়েছে যে কিছু এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। কিন্তু অতিরিক্ত আর্দ্রতা তাপমাত্রাকে আরও অসহ্য করে তুলেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গড় তাপমাত্রা ১-৭ ডিগ্রি পর্যন্ত বেড়েছে। তাপমাত্রার পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্য রয়েছে। একদিকে তীব্র গরম, অপরদিকে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। এ কারণে মানুষের শরীরে প্রচুর ঘাম হচ্ছে। আর্দ্রতা বেশি থাকায় শরীরের ঘাম সহজেই শুকচ্ছে না।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়েছে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে ২১ এপ্রিল স্কুল–কলেজ খোলার কথা থাকলেও দেশজুড়ে হিট অ্যালার্ট ও তাপপ্রবাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে যায়। তীব্র তাপপ্রবাহ আর হিট অ্যালার্টের মধ্যেই গত ২৮ এপ্রিল স্কুল-কলেজ চালু হয়। তবে প্রচণ্ড গরমে বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়। গরমে অসুস্থ হয়ে শিক্ষকসহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গত সোমবার হাইকোর্টের নজরে আনা হয়।

 

এরপর শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত রুলসহ আদেশ দেন। আদেশে চলমান তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২ মে পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়।

অথচ শিক্ষামন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে আরও বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাংবিধানিক এখতিয়ার আছে, সেখানে এ বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত (আদালতে) হয়ে থাকে তবে অবশ্যই আমরা তার উপরের আদালতে, আপিল বিভাগে যাব। একটু আগে শুনেছি, আদালত একটা নির্দেশ দিয়েছেন।

শিক্ষামন্ত্রী হাইকোর্ট জনদুর্ভোগ বিবেচনায় কোনো আদেশ দিলেই কথায় কথায় আপিল বিভাগে চলে যান এবং সেখানে উন্নত দেশের বিভিন্ন উদাহরণ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। অথচ একেক দেশের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় সেই দেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং পরিবেশ পরিস্থিতি অনুসারে। এটি কি শিক্ষামন্ত্রী আসলে বুঝতে চান না, নাকি বুঝেও না বোঝার ভান করেন?

আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়াসহ উন্নত দেশগুলোতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পার্টটাইম কাজ করে নিজের গাড়ি, বাড়ি বিশ্ববিদ্যালয়ে পড়া সম্পন্ন করার আগেই করে ফেলে। তাদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আছে, সব শিক্ষার্থী ভাতা পান, অনলাইন ও অফলাইন দুই ব্যবস্থাতেই শিক্ষা নেওয়ার সুযোগ আছে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানেই পড়া শেষ করার পাশাপাশি পরীক্ষাও নেওয়া হয় ওপেন বুক পদ্ধতিতে।

 

লিগ্যাল নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আরও বলেন, আমাদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে। একইসঙ্গে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও সবার আগে মাথায় রাখতে হবে। এটা মনে রাখতে হবে, একটা শিশু যদি কোনো কারণে মারা যায়, এর পুরো দায়ভার সরকার ও সমগ্র জাতির উপর এসে বর্তাবে। দাবদাহ ও হিট অ্যালার্ট একটা প্রাকৃতিক বিপর্যয়। এ ধরনের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখাটাই উচিত। করোনার সময়েও দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল, অনলাইন শিক্ষা কার্যক্রম চালু ছিল।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়েছে, শিক্ষামন্ত্রী এর আগেও চলতি বছরের রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দদের ধর্মীয় কার্যক্রম পালনে বিঘ্ন সৃষ্টিসহ জনদুর্ভোগ সৃষ্টি করেছিলেন। আবারও প্রচণ্ড দাবদাহ ও হিট অ্যালার্টের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের অবর্ণনীয় কষ্ট ও ভোগান্তি প্রদান করছেন।

নোটিশে বলা হয়েছে, আপনার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিতর্কিত হচ্ছে।

তাই আপনি ১ নাম্বার নোটিশ গ্রহীতা উন্নত দেশগুলোর মন্ত্রীদের মতো জনমনে আপনার বিষয়ে যে ক্ষোভ আছে তা নিরসনে তথা জনদুর্ভোগ অনুধাবন করতে আপনি ব্যর্থ সেই দায়ভার কাঁধে নিয়ে অনতিবিলম্বে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করুন।

লিগ্যাল নোটিশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

Views: 242

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ,  জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

by admin
November 8, 2026
0
3

যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা মালিকুজ্জামান কাকা যশোরে সামাজিক যোগাযোগমাধ্যমে নগ্ন ও আপত্তিকর ছবি...

চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ

চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ

by admin
November 8, 2026
0
11

চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিল উপজেলায়...

জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও

জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও

by admin
November 8, 2026
0
6

জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট জেলাপ্রতিনিধিঃ-০৮ নভেম্বর ২০২৬ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন...

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার

by admin
November 8, 2026
0
2

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে...

মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩

মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩

by admin
November 8, 2026
0
6

মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ ফরাস উদ্দিন হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ১০৩ বস্তা ভারতীয় জিরাবোঝাই...

মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

by admin
November 8, 2026
0
12

মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ‘মাদককে না বলি, সবুজ পৃথিবী গড়ি’—স্লোগানে মাদকমুক্ত সমাজ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা November 8, 2026
  • চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ November 8, 2026
  • ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও November 8, 2026
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন November 8, 2026
  • দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার November 8, 2026
  • মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ November 8, 2026
  • বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ November 8, 2026
  • মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি November 8, 2026
  • সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026
  • মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী November 8, 2026
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা November 8, 2026
  • ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 8, 2026
  • বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা November 8, 2026
  • সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল November 8, 2026
  • দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত November 8, 2026
  • মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা শুরু, উদ্বোধনী ম্যাচে ধুম ইউনিয়নের জয় November 8, 2026
  • রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ November 8, 2026
  • সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত November 8, 2026
  • তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট ! November 8, 2026
  • মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার পরও ডেমোক্র্যাট নেতৃত্বের বিরুদ্ধে দলের ভেতরে অসন্তোষ- November 8, 2026
  • নির্বাচনে ভরাডুবির পর নিউইয়র্কের রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব পরিবর্তনের দাবি, এড কক্সের স্থলাভিষিক্ত হিসেবে আলোচনায় মাইক ললার- November 8, 2026
  • শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প November 8, 2026
  • নিউইয়র্কের হোটেলশিল্পে রান্নাঘরের কর্মীদের শক্তি ও নিরাপত্তার প্রতীক HTC Local 6 November 8, 2026
  • সীমান্তবর্তী থানা ওসি হিসেবে সাঈদের দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষায় চাইলেন সহযোগিতা November 7, 2026
  • ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 7, 2026
  • ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনা November 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ,  জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

      যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

      November 8, 2026
      চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ

      চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ

      November 8, 2026
      ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

      ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

      November 8, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
        • আইন/আদালত
          • করোনাভাইরাস
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
        • বিশ্ব
          • জাতীয়
      • আন্তর্জাতিক
        • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
        • প্রশাসন
          • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d