admin

admin

পিআর পদ্ধতিতে নির্বাচন এই দেশের জনগণ মেনে নেবে না

মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আজ একটি নতুন বিতর্কের জন্ম হয়েছে—পিআর (Proportional Representation) পদ্ধতি বা অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা।...

বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন,প্রেমিক উধাও

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর দুর্গাপুরে এক এনজিও কর্মীর বাড়িতে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, প্রেমিক ফারুক বাড়ি ছাড়া এলাকায় ব্যাপক...

বেরোবিতে  শিক্ষা ক্যাডারে লোক প্রশাসন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

‎ ‎, বেরোবি প্রতিনিধি: ‎বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র কোডে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত করাসহ দুই দাবিতে মানববন্ধন করেছে...

ঠাকুরগাঁওয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৯ম গ্রেডের দাবিতে মানববন্ধন

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ, পদসোপন সংস্কার, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করেন তারা। এ সময় শিক্ষকরা তিনটি যৌকতিক দাবি তুলে ধরে বলেন এন্ট্রি পদ ৯ম গ্রেড উন্নতীকরণ করতে হবে। পদ সংস্কার ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসুচি প্রদানের হুশিয়ারী উচ্চারণ করেন শিক্ষকরা। তাদের প্রধান দাবিসমূহ: ১. এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ: সহকারী শিক্ষক/শিক্ষিকা পদকে বর্তমান গ্রেড-১০ থেকে গ্রেড-৯-এ উন্নীত করে বিসিএস ক্যাডার মর্যাদা প্রদান। এটি সমাজসেবা অফিসার, সাব-রেজিস্ট্রার, পিটিআই ইনস্ট্রাক্টর, থানা/উপজেলা শিক্ষা অফিসার, পুলিশ পরিদর্শক এবং যুব উন্নয়ন কর্মকর্তার সমপর্যায়ের পদের সাথে সামঞ্জস্যপূর্ণ। ২. পদসোপান সংস্কার: বিদ্যালয় ও পরিদর্শন শাখার জন্য ৪-৫ ধাপের একটি সুসংগঠিত একাডেমিক পদসোপান প্রণয়ন করা। বর্তমানে ৯০-৯৫% শিক্ষক পদোন্নতি ছাড়াই অবসর গ্রহণ করেন, যা কলেজ শাখার তুলনায় অত্যন্ত বৈষম্যপূর্ণ। ৩. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা: জনপ্রশাসন সংস্কার কমিশন এবং জাতীয় শিক্ষানীতি ২০১০-এর সুপারিশ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পৃথক করে একটি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা। প্রেক্ষাপট: বৈষম্য: ১৯৮৫ সাল থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা গ্রেড-১০ এ আটকে আছেন, যেখানে সমপর্যায়ের অন্যান্য পদ গ্রেড-৯ এ উন্নীত হয়েছে। আহ্বান: আমরা সরকারের নিকট উপর্যুক্ত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য জোরালো আহ্বান জানাচ্ছি। শিক্ষকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করা এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নত করা সময়ের দাবি। এই দাবিগুলো বাস্তবায়িত হলে শিক্ষকদের মনোবল বৃদ্ধি পাবে এবং শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। এ কর্মসুচিতে প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

তিতাসে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো বিষহরী দেবী’র পূজা

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদতা: কুমিল্লা তিতাস উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল হিন্দু ধর্মের অনয়তম উৎসব বিষহরী দেবী...

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে সরকারি সার বোঝাই ট্রাক আটক

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে সরকারি সার বোঝাই ট্রাক আটক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলায় এক ট্রাক সরকারি রাসায়নিক সার আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজার থেকে ট্রাকটি আটক করা হয়। এলাকাবাসী জানান, জেলা শহর থেকে সারবোঝাই ট্রাকটি বাজারে পৌঁছালে তাদের সন্দেহ হয়। পরে সার দেখতে চাইলে চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তা এসে স্থানীয়দের উপস্থিতিতে ট্রাকসহ ৩০০ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে যায়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, 'স্থানীয়রা ফোনে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ সার জব্দ করা হয়। এগুলো সরকারি দরে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, অবৈধভাবে সার সরবরাহের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বালিয়াডাঙ্গী উপজেলার দুই ডিলারের গুদাম থেকে ৮৩৯ বস্তা সার জব্দ ও জরিমানা করা হয়, পাশাপাশি একটি গুদাম সিলগালা করা হয়। একইভাবে সদরের গড়েয়া বাজারের এক ব্যবসায়ীর গুদাম থেকে ৯৪৭ বস্তা সার জব্দ করা হয় এবং আউলিয়াপুরের এক ডিলারকে কারণ দর্শানোর নোটিশ দেয় কৃষি বিভাগ।

নতুন ব্যবসায় মৌ খান //

নতুন পরিচয়ে মৌ খান // ঢালিউডের লাস্যময়ী নায়িকা নায়িকা মৌ খান। চলচ্চিত্রপাড়ায় বেশ জনপ্রিয় মুখ তিনি। অভিনয় নৈপূণ্য দিয়ে দর্শকের মনে অনেক আগেই জায়গা করে নিয়েছেন তিনি। নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় নিয়মিত কাজ করে চলেছেন মৌ। অভিনয়ের পাশাপাশি এই নায়িকা নিজের ব্যবসা-অফিস নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সদ্যই তিনি...

দেশের ১২ জেলার নিম্নঞ্চাল প্লাবিত হতে পারে

দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে দেশের ১২টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার...

Page 1295 of 4606 1 … 1,294 1,295 1,296 … 4,606

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.