ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু, আহত ৯ জন জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন নারী শিশু আরও ৯ জন। মারা গেছে গবাদি পশু। বজ্রপাতে বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু স্থানে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে তীব্র তাপদাহের পর বৃষ্টি শুরু হলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (১৮), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৭) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৪)। আহতরা হলেন- আমজানখোর ইউনিয়নের ৮ বছর বয়সী শিশু রুমান, ১২ বছর বয়সী কিশোর রানা, ১১ বছর বয়সী শিশু সাকিবুল, ফুলতলা গ্রামের ৭ বছর বয়সী শিশু ফয়সাল, উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম। এরা সকলেই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এছাড়াও সদর উপজেলার আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে আরিফ ও মুনির পুকুরে গোসল করছিলেন। সেখানে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে আতাউর রহমান মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান৷ ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক৷ তিনজনের মারা যাওয়ার খবর পেয়েছি৷ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।
Read moreDetailsকক্সবাজারের চকরিয়ার ডুলহাজারায় যৌথবাহিনীর অভিযান চলাকালে ‘সন্ত্রাসীদের গুলিতে’ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী...
Read moreDetailsটাঙ্গাইল: কক্সবাজারের চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের (২৩) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)...
Read moreDetailsঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বটচুনা চান্দের হাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ওই বিএসএফ সদস্যকে আটক করে চান্দের হাট বিওপিতে নিয়ে আসেন বিজিবি সদস্যরা। আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপকুমার দাস। তিনি বিএসএফে কন্সটেবল পদে কর্মরত। বিজিবি সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বাংলাদেশের সীমান্তে দেখতে পেয়ে বিএসএফ সদস্যকে আটক করেন বিজিবির সদস্যরা। দুপুর আড়াইটায় এ বিষয়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকের পর বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হবে। ৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ায় এক বিএসএফ জাওয়ানকে আটক করা হয়েছে। ওই বিএসএফ সদস্য জানিয়েছেন, তিনি ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
Read moreDetailsযুক্তরাষ্ট্রে গিয়ে জাতিসংঘের বিভিন্ন ফোরামে ভাষণ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সংস্থার দায়িত্ব পালন নতুন কিছু নয় ড. ইউনূসের জন্য।...
Read moreDetailsতোফাজ্জেল আমার ফুফাতো ভাই + দুধ ভাই (আমরা একই মায়ের দুধ খেয়ে আমরা বড় হইছি ) তোফাজ্জেলকে যারা মেরে ফেলেছে...
Read moreDetails"অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা।" কিন্তু বেশ্যা চরিত্রটা...
Read moreDetailsপিনাকী ভট্টাচার্য এই টিপস আমার সাথে ডিল করার ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন। শিবিরের সাথে কোন প্রেজুডিস নিয়ে মিশতে যাবেন না।...
Read moreDetailsঢাকা: ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে’- ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার...
Read moreDetailsসব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। তবে আগামী বছর থেকে প্রতি বছরের সম্পদের হিসাব ৩১...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob