মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি \ অক্টোবর সেবা পক্ষ—২০২৫ উপলক্ষে ১৪ অক্টোবর—২০২৫ মঙ্গলবার রাতে শহরের লায়ন্স মোড় ফুলবাড়ি বাসস্ট্যান্ড (নিমনগর) লায়ন্স ভবনে দিনাজপুর লায়ন্স ক্লাবের আয়োজনে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা— ৩১৫,এ—২ গভর্নর এর ডাক “টুগেদার উই ওয়াক”এর উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত সেমিনারে দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন মোঃ মোকাররম হোসেন (দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান)।
সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন লায়ন্স ক্লাব অব দিনাজপুরের ট্রেজারার লায়ন মঞ্জুর—এ—রাব্বী, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান পাটোয়ারী বাবু, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহ আলম, ডিরেক্টর লায়ন মোঃ সাইদুর রহমান, লায়ন মোঃ রেজোয়ান হোসেন চৌধুরী রানা, রিজিয়ন চেয়ারপারসন (ক্লাবস) লায়ন মোঃ মোজাফফর আলী মিলন, সদস্য লায়ন মাসুদ রানা প্রমুখ।
এ সময় লায়ন্স ক্লাবের এ,ও মোঃ আব্দুস সবুর সরকার ,অফিস সহকারী মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
মোঃ ইউসুফ আলী,








