লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুর ইসলামপুর পানিতে ডুবে আনাম মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু পৌর এলাকার মৌজাজ্জাল্লা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র। বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর দুপুরে এই ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আনাম দুপুর খেলার সাথিদের সাথে অস্টমী ঘাটে গোছল করতে যায়। সকলে ফিরে এলেও আনামকে অনেক খোঁজাখুঁজি পর ডুবার পানিতে পাওয়া যায়।
দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া আসে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
Views: 307
Related