Thursday, October 22, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

উড্ডয়নের অপেক্ষায় দেশে তৈরি প্রথম রকেট

admin by admin
January 19, 2023
in জাতীয়
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশে রকেট তৈরির আইডিয়া দিয়ে দুই উদ্ভাবক ‘রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ-২০২২’র সেরা উদ্ভাবক নির্বাচিত হয়েছেন। আগামী মার্চ মাসের মধ্যেই উড্ডয়ন করা হবে সেই প্রথম রকেট। বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর বিএএফ শাহীন হলে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ)’র যৌথ উদ্যোগে আয়োজিত রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জের বিজয়ী উদ্ভাবকদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম।

শিক্ষামন্ত্রী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পুরস্কার হিসেবে বিজয়ী উদ্ভাবক আজাদুল হককে (ব্রিজ টু বাংলাদেশ) এক কোটি টাকা এবং উদ্ভাবক নাহিয়ান আল রহমান অলিকে (ধুমকেতু এক্স) ৫০ লাখ টাকার সিডমানি এবং সার্টিফিকেট তুলে দেন।

রকেট নির্মাণ-উৎক্ষেপণ, উড্ডয়ন-পরীক্ষণ, গবেষণা-উন্নয়ন এবং এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রমে আগ্রহ বৃদ্ধি এবং দেশে একটি রকেট্রি ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে এটুআই এবং বিএসএমআরএএইউর যৌথ উদ্যোগে আয়োজিত রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২ আয়োজন করা হয়েছে।

এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে আসা ১২৪টি উদ্ভাবনী আইডিয়া থেকে প্রাথমিক যাচাই-বাছাই, বুটক্যাম্প, গ্রুমিং এবং টেকনিক্যাল ইভালুয়েশন প্যানেলসহ কয়েকটি ধাপের মাধ্যমে বিচারকমণ্ডলী দুইটি আইডিয়াকে পুরস্কারের জন্য মনোনীত করেন।

উদ্ভাবক আজাদুল হক বাংলাদেশে মডেল রকেট উৎক্ষেপণের জন্য ইকোসিস্টেম বা সার্টিফিকেশন প্রক্রিয়া তৈরির পাশাপাশি রকেট্রি গবেষণা এবং উন্নয়নে একটি সংবেদনশীল এবং নিয়ন্ত্রিত ক্ষেত্র তৈরি করবেন। স্বতন্ত্র রকেটিয়ারদের নিজস্ব লঞ্চের অনুমতি চাওয়া উচিত নয়। রকেট তৈরির ক্ষেত্রে নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে এবং শুধুমাত্র অনুমোদিত রকেটগুলোকে উৎক্ষেপণের অনুমতি দেওয়া উচিত।

উদ্ভাবক নাহিয়ান আল রহমান অলির ধুমকেতু ০.১ এর নকশা পরীক্ষা করার জন্য একটি প্রোটোটাইপ রকেট, রকেট উৎক্ষেপণ এবং নিয়ন্ত্রণ করতে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি ১০ হাজার ফুট থেকে ৩০ হাজার ফুট দূরের বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করতে সক্ষম এবং এতে দেশের মহাকাশ প্রযুক্তির যাত্রার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশে তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি মহাকাশ গবেষণায় উন্নয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করে মহাকাশ বিষয়ক উচ্চ শিক্ষার জন্য সরকার ২০১৯ সালে প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয়।

এছাড়া মহাকাশ গবেষণায় দেশীয় সক্ষমতা অর্জনে একদল দক্ষ পেশাদার মানব সম্পদ তৈরির উদ্দেশ্যে ল্যাবরেটরি প্রতিষ্ঠা করার কার্যক্রমও চলমান রয়েছে।

মন্ত্রী বলেন, এ ধরনের গবেষণা খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করতে পারলেই আগামীর স্মার্ট বাংলাদেশ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। বাংলাদেশকে একটি প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে বিশ্ব সভায় রোল মডেল তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টাকে সফল করতে অগ্রণী ভূমিকা পালন করছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী জানান, স্বাধীনতার মাস মার্চেই বিজয়ী উদ্ভাবকদের তৈরি রকেট উড্ডয়ন করার পরিকল্পনা গ্রহণ করেছি আমরা।

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ নেন, তখন অনেকেই বলেছেন আমাদের দেশের মানুষ তিনবেলা খেয়ে বেঁচে থাকলেই হয়, সেখানে কেন প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিচ্ছেন? কিন্তু আজ ১৪ বছর পর করোনাকালীন বাংলাদেশের সব মানুষ বুঝতে পেরেছে যে, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন না করলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে শিক্ষা-বাণিজ্য-বিচার ব্যবস্থা চলমান রাখতে পারতাম না। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক এবং উন্নত আয়ের উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। এটি বাস্তবায়নে আমাদের তরুণ প্রজন্মকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আমরা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

প্রতিমন্ত্রী বলেন, আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বল্প ও দীর্ঘ পরিকল্পনা প্রণয়ন করছি, যার মূল স্তম্ভ হবে চারটি-স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। আমাদের সব পেশার কর্মকর্তাদের পাশাপাশি নাগরিকদের বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তোলা হবে। ইতোমধ্যে আমরা স্মার্ট লিডারশিপ একাডেমি স্থাপনের উদ্যোগ নিয়েছি। লেনদেনের ক্ষেত্রে ক্যাশলেস, ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল পদ্ধতি বাস্তবায়ন করা হবে। এতে দুনীর্তিমুক্ত জবাবদিহিমূলক ব্যবস্থা প্রণয়ন করে একটি স্মার্ট ইকোনমি তৈরি করা সম্ভব হবে। সরকারের সব কার্যক্রমে পেপারলেস অফিস বাস্তবায়নের মধ্য দিয়ে একটি স্মার্ট গভর্নমেন্ট তৈরি করা হবে। স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট হেলথ কেয়ারসহ সব কার্যক্রম নিয়ে আমরা একটি স্মার্ট সোসাইটি গঠন করবো।

প্রতিমন্ত্রী উদ্ভাবনকে ত্বরান্বিত করার ওপর গুরত্বারোপ করে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন হলে আমরা প্রতি রাউন্ডে পাঁচ কোটি টাকা পর্যন্ত ফান্ড দিতে প্রস্তুত আছি।

Views: 185

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অনলাইন ক্যাসিনোর মায়াজালে শিশুরা: বিপন্ন শৈশব, উদ্বিগ্ন অভিভাবক

অনলাইন ক্যাসিনোর মায়াজালে শিশুরা: বিপন্ন শৈশব, উদ্বিগ্ন অভিভাবক

by admin
October 22, 2026
0
4

  আব্দুল্লাহ আল মামুন, স্মার্টফোন আর ইন্টারনেটের সহজলভ্যতার সুযোগে নতুন এক সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে অনলাইন ক্যাসিনো ও জুয়া। আর...

সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস

সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস

by admin
October 22, 2026
0
25

বঙ্গোপসাগরে আগামীকাল শুক্রবারের (২৩ অক্টোবর) মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি সৃষ্টি হয়ে আরও...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের গোলাগুলি

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের গোলাগুলি

by admin
October 22, 2026
0
17

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির...

ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ

ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ

by admin
October 21, 2026
0
19

  মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ৬২ বছর বয়সী শাশুড়ি আরজিনা বেগমকে মারধর...

পীরযাত্রাপুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের ভূঁইয়া

পীরযাত্রাপুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের ভূঁইয়া

by admin
October 21, 2026
0
15

  মোঃ আব্দুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, মতবিনিময় এবং আর্থিক...

তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তাব্যবস্থা।

তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তাব্যবস্থা।

by admin
October 21, 2026
0
19

  সাংবাদিক জি এম রাব্বীঃ ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের উচ্ছ্বাসে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠীতে কৈলাস থেকে মর্ত্যে এসেছিলেন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বিসর্জনের জন্য প্রতিমা বের করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে একজনের মর্মান্তিক মৃত্যু  October 22, 2026
  • ডোমারের গোমনাতীতে মসজিদ নিয়ে দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা  October 22, 2026
  • সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? October 22, 2026
  • মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার October 22, 2026
  • বুড়িচং রামচন্দ্রপুরের গর্ব ডা. সিমা আক্তার October 22, 2026
  • চৌদ্দগ্রাম পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা , চাঁদা দাবি, সংবাদ সন্মেলনে অভিযোগ । October 22, 2026
  • রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন October 22, 2026
  • অনলাইন ক্যাসিনোর মায়াজালে শিশুরা: বিপন্ন শৈশব, উদ্বিগ্ন অভিভাবক October 22, 2026
  • সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা October 22, 2026
  • গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল October 22, 2026
  • টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ October 22, 2026
  • নওগাঁ মহাদেবপুরে প্রতিহিংসার জেরে এক বিঘা ধান কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে। October 22, 2026
  • শ্রীপুরে জীবনানন্দ দাশের ৭২তম প্রয়াণদিবস পালিত October 22, 2026
  • মহালছড়িতে ইউএনও শিবু দাশের অভিযানে ৩১ বস্তা সরকারি গম জব্দ, নিলামে বিক্রি October 22, 2026
  • নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর মাজার জিয়ারত ও জীবন বৃত্তান্ত আলোচনা করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক October 22, 2026
  • আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা? October 22, 2026
  • জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিষেধাজ্ঞা বাতিলের দাবি-বাহাউদ্দিন নাছিম October 22, 2026
  • মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। October 22, 2026
  • নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু, গুরুতর আহত ১ October 22, 2026
  • কালিহাতীতে ১৮৪টি পূজামণ্ডপে দুর্গোৎসব: নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী, প্রশাসন ও পুলিশের তৎপরতা October 22, 2026
  • ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। October 22, 2026
  • কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ October 22, 2026
  • আতাইকুলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি বাঁধন, সম্পাদক নুরুন্নবী October 22, 2026
  • সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস October 22, 2026
  • যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন সামরিক হামলার পরিকল্পনা, ইরানের উদ্বেগ October 22, 2026
  • ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার October 22, 2026
  • সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের গোলাগুলি October 22, 2026
  • ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ October 21, 2026
  • সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি October 21, 2026
  • সরিষাবাড়ীর জন্য ৮ দফা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব দিচ্ছেন আল-আমীন মিলু October 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বিসর্জনের জন্য প্রতিমা বের করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে একজনের মর্মান্তিক মৃত্যু 

      বিসর্জনের জন্য প্রতিমা বের করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে একজনের মর্মান্তিক মৃত্যু 

      October 22, 2026
      ডোমারের গোমনাতীতে মসজিদ নিয়ে দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা 

      ডোমারের গোমনাতীতে মসজিদ নিয়ে দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা 

      October 22, 2026
      সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ?

      সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ?

      October 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d