Sunday, October 25, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

কতটা কাজে আসবে এনআইডি দিয়ে ট্রেনের টিকিট বিক্রি?

admin by admin
February 28, 2023
in জাতীয়
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, একটি টিকিটও এনআইডি ছাড়া বিক্রি হবে না। কিন্তু এটা কতটা সম্ভব? এই প্রক্রিয়া নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। বিস্তর অভিযোগ ও নাখোশ যাত্রীরা। যারা ট্রেনে চরেন তারাই এই প্রক্রিয়ার বিরোধীতা করছেন। তবে কেউ কেউ স্বাগত জানিয়েছেন টিকিট বিক্রির নতুন এই সিদ্ধান্তকে। মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই ১ মার্চ সকাল থেকে শুরু হতে যাচ্ছে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম।

জানা গেছে, আন্তনগর ট্রেনের টিকিট কেনার আগে প্রত্যেক যাত্রীকে জাতীয় পরিচয়পত্রের নম্বর বা জন্মনিবন্ধন সনদ যাচাই করে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। কাউন্টার, অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কেনা যাত্রীদের অনলাইন অথবা মোবাইল এসএমএসের মাধ্যমে রেলওয়ের টিকিটিং সিস্টেমে নিবন্ধন করতে হবে।

রেলওয়ে সূত্র আরো জানায়, যাত্রীরা গত ১৬ ফেব্রুয়ারি থেকে থেকে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের মাধ্যমে রেলওয়ের সিস্টেমে নিবন্ধন করতে শুরু করেছেন। নিবন্ধন প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য ইতোমধ্যে বড় বড় স্টেশনে একটি করে হেল্প ডেস্কও রাখা হয়েছে। এনআইডি দিয়ে নিবন্ধন করার ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ কিছু শর্তও যুক্ত করে দিয়েছে। ১২-১৮ বছর বয়সী যাত্রীরা তাদের বাবা-মায়ের এনআইডি দিয়ে নিবন্ধন করা রেলওয়ের অ্যাকাউন্ট থেকে এককভাবে টিকিট কিনতে পারবে। তবে এসব ক্ষেত্রে টিকিটের ওপরে লেখা নামের সঙ্গে যাত্রীর সম্পর্ক যাচাইয়ের জন্য ভ্রমণের সময় অবশ্যই জন্মনিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে। বিদেশি নাগরিকরা পাসপোর্ট নম্বর প্রদান ও পাসপোর্টের ছবি আপলোড করার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

তাছাড়া এনআইডি, পাসপোর্ট ও জন্মনিবন্ধন ছাড়া কোনো যাত্রী আন্তনগর ট্রেনের টিকিট ক্রয় করতে পারবে না। ভ্রমণকালে যাত্রীকে অবশ্যই নিজস্ব এনআইডি বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি অথবা পাসপোর্ট বা ছবি সম্বলিত আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। পরিচয়পত্রের সঙ্গে টিকিটের ওপরে লেখা যাত্রীর তথ্য না মিললে যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণের দায়ে অভিযুক্ত করা হবে।

সোনালীনিউজের সঙ্গে কথা হয় রেলের বেশ কয়েকজন টিকিট চেকারের সঙ্গে। তারা এই প্রকিয়াটিকে বেশ জটিল ও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন। যদিও এসব কথা তারা পরিচয় গোপন রাখার শর্তে বলেছেন। টিকিট কাউন্টার থেকে ক্রয়ের সময় বা অনলাইনে টিকিট কাটা প্রথম দিকে বেশ সমস্যায় পরতে হবে যাত্রীদের বলে জানিয়েছেন তারা। তাই হঠাৎ করে প্রতিটি আন্তনগর ট্রেনে এই কার্যক্রম শুরু না করে ধীরে ধীরে এই ধারা শুরু করলে ভালো হতো বলে মনে করেন টিটিরা।

রেল কর্তৃপক্ষ এবার পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন যুক্ত করতে যাচ্ছে ট্রেনে। এতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ বন্ধ হবে। ১ মার্চ থেকে প্রায় ১০০টি মেশিনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হবে। এজন্য টিটিদের ট্রেনিংও দেয়া হয়েছে। এতে বিনা টিকিটের যাত্রীদের যেকোনো জায়গা থেকে অনলাইন বা অফলাইনে নগদ বা ক্যাশ প্রদানের মাধ্যমে টিকিট বিক্রি করা সম্ভব হবে। এতে রেলের রাজস্ব বাড়বে। ট্রেনের টিকিট চেকিং ব্যবস্থায় পরিবর্তন আসবে।

এদিকে এই মেশিনটির মাধ্যমে টিকিট অনলাইন বা কাউন্টার থেকে কাটা হয়েছে সেটা যাচাই করা যাবে। একই সঙ্গে জাল টিকিট যাচাই করা যাবে। এই মেশিন ব্যবহারের মাধ্যমে বিনা টিকিটের যাত্রী, জরিমানা ও ভাড়ার হিসাবের স্বচ্ছতা আসবে। পিওএস মেশিনে জিপিএস থাকায় টিটিদের জবাবদিহি নিশ্চিত করতে পারবে কর্তৃপক্ষ।

রাজশাহীর বাসিন্দা আনোয়ারুল হক রাজধানীর ইস্কাটনের বাসিন্দা। তিনি বলেন, ‘প্রতি মাসে অন্তত দুই বার আমি বাড়ি যাই পরিবারের সঙ্গে সময় কাটাতে। হঠাৎ এই ব্যবস্থায় বেশ বেগ পেতে হবে। আমি আমার টিকিট কাটতে কাউকে পাঠাতে পারবো না। যদি সে কোনো কারণে ভুল করে বসে তবে তো আমি যাত্রা করতে পারবো না। আবার অনলাইনে টিকিট কাটা বেশ ঝামেলার। এটা সবাই জানে অনলাইনে কি কি ঝামেলা হয়। এটাতে উপকারের চাইতে ঝামেলাই বাড়বে বলে আমি মনে করি।’

কাউন্টার মাস্টারকে এ বিষয় নিয়ে জানতে চাইলে তিনি নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘এই নতুন বিষয়টি নিয়ে কাউন্টারেও বিভিন্ন প্রশ্নের মুখে পরতে হচ্ছে আমাদের। ১ মার্চ থেকে বিক্রি শুরু হলে বোঝা যাবে কি হয়। সবার এনআইডি নাই, অনেকে এনআইডি সঙ্গে রাখেন না। আবার অনেকে বোঝেন না বিষয়টি কিভাবে হবে। সব মিলিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যেই পরে আছি। তবে আশা করি নতুন এই সিদ্ধান্ত সবার জন্য ভালো হবে।’

এদিকে, খুলনার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘আমার জন্য এটি একটি ভালে সিদ্ধান্ত। আমি আমার টিকিট কাটবো। আমার নামে সব কিছু থাকবে। আমি সিটে গিয়ে বসবো। আমিই জার্নি করবো। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। বাইরের দেশগুলোতেও এরকম নিয়ম আছে। আমি এটাকেই সমর্থন করছি। দালালদের দৌরাত্বে কখনোই সঠিক দামে ও ইচ্ছে মতো টিকিট কাটা যেতো না। আমার নিবন্ধন থাকবে ওয়েবসাইটে। আমি নিজের মতো করে ইচ্ছে মতো টিকিট কেটে নিবো। এখানে কাউন্টারেও এক ধরনের ঝামেলা কমবে। কষ্ট করে কাউন্টার পর্যন্ত যেতে হবে না। বাসায় বসে অনলাইনে টিকিট কাটতে পারবো। ’

গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) রেলভবনে ‘টিকিট যার, ভ্রমণ তার’ এ কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ে টিকিট ক্রয়ে এনআইডি ও জন্ম নিবন্ধন সনদ এবং পস ডিভাইস সংযোজন সংক্রান্ত এক সেমিনারের পর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তখন সংবাদ সম্মলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণকারীদের নিকট হতে জরিমানাসহ ভাড়া আদায় সহজ করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে টিকিটিং ব্যবস্থায় তিনটি সেবা অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। যা আগামী ১ মার্চ হতে কার্যকর হবে। এরমধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকিটিং ব্যবস্থা, টিকিট চেকিং ব্যবস্থায় পস (পয়েন্ট অব সেলস) মেশিনের প্রবর্তন এবং অনলাইনের মাধ্যমে ক্রয়কৃত টিকিট অনলাইনে রিফান্ডের ব্যবস্থা।’

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে রেলের উন্নয়নে। কিন্তু কোনোটাই সফল হতে পারেনি। এর আগেও এনআইডি দিয়ে রেলের টিকিট বিক্রি হয়েছে। কিন্তু সেটা মুখ থুবরে পরে কয়েকদিন পরেই। শর্ষের ভেতরে ভূত আছে। এখানেও সেটা। যদি টিকিটিং ব্যবস্থা ভালো হয় তবে খুবই ভালো। এই সিদ্ধান্ত বাস্তবায়নে আরো বেশ কিছু সমস্যা সমানের দিকে আসতে পারে। সেগুলোকে নজরে নিয়ে পদ্ধতি উন্নয়ন করতে হবে। এখানেই থেমে থাকলে হবে না। নতুন সিদ্ধান্ত কার্যকর করতে গেলে কিছু সমস্যায় পরতে হবে। তাই এই কার্যক্রমকে বাস্তবায়ন করতে রেলের কর্মীদের সদিচ্ছাও থাকতে।’

Views: 380

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বিদেশি পর্যটকের থেকে বৈদেশিক মুদ্রা রাখা যাবে আয়ের ৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রিসোর্ট

বিদেশি পর্যটকের থেকে বৈদেশিক মুদ্রা রাখা যাবে আয়ের ৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রিসোর্ট

by admin
October 25, 2026
0
8

পর্যটক ও ক্রেতাদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাবে জমা...

রিটার্ন জমা না দেওয়ার কারণে সবার ৫ হাজার টাকা জরিমানা হবে-বিষয়টি এমন নয়

রিটার্ন জমা না দেওয়ার কারণে সবার ৫ হাজার টাকা জরিমানা হবে-বিষয়টি এমন নয়

by admin
October 25, 2026
0
19

ই-টিন (e-TIN) নিবন্ধন থাকলেই আয়কর রিটার্ন জমা না দেওয়ার কারণে সবার ৫ হাজার টাকা জরিমানা হবে-বিষয়টি এমন নয়। আয়কর আইন,...

প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন স্থগিত

প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন স্থগিত

by admin
October 25, 2026
0
14

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এতে প্রায়...

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

by admin
October 25, 2026
0
8

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি...

দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে

দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে

by admin
October 25, 2026
0
324

জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী ৮৭ বছর বয়সী মানিক পশারীর মরদেহ ১৭ ঘণ্টা...

আই হ্যাভ এ প্লান দিয়ে মানুষের ভোগান্তি বেড়ে গেছে

আই হ্যাভ এ প্লান দিয়ে মানুষের ভোগান্তি বেড়ে গেছে

by admin
October 25, 2026
0
32

আজ ২৪ শে অক্টোবর রোজ শনিবার সকাল ১১.০০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয়...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ঘটনাটি ১৯৬৭ সালের ১৭ জুলাই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরে October 25, 2026
  • দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি October 25, 2026
  • পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার October 25, 2026
  • রায়পুর উচ্চ বিদ্যালয় নিয়ে অপপ্রচার October 25, 2026
  • জাতিসংঘ ঘোষণাপত্রের আর্টিকেল ২৬ অনুযায়ী শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি October 25, 2026
  • কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই October 25, 2026
  • কালিয়াকৈরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে এলাকাবাসী October 25, 2026
  • লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল October 25, 2026
  • ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ October 25, 2026
  • ভূমি অফিসের  সহকারীর ঘুষ বাণিজ্য October 25, 2026
  • মধুপুরে চাড়ালজানী ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সিজন-২ অনুষ্ঠিত October 25, 2026
  • যশোরে ধোপাখোলা স.প্রা. বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ October 25, 2026
  • যশোর সদর সাব রেজিস্ট্রার কতৃক রেলগেট প.পাড়ায় নালিশী জমির তদন্ত প্রতিবেদন পেশ October 25, 2026
  • মহালছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা, স্বামী বলছেন আত্মহত্যা October 25, 2026
  • সাংবাদিকতায় বিশেষ অবদানে শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাওয়ার্ড পেলেন মাকসুদ আলম October 25, 2026
  • বিদেশি পর্যটকের থেকে বৈদেশিক মুদ্রা রাখা যাবে আয়ের ৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রিসোর্ট October 25, 2026
  • রিটার্ন জমা না দেওয়ার কারণে সবার ৫ হাজার টাকা জরিমানা হবে-বিষয়টি এমন নয় October 25, 2026
  • পাঠ্যবইয়ে প্রতীক দাঁড়িপাল্লার ছবি থাকায় সংশোধন হচ্ছে ৩৮ লাখ বই October 25, 2026
  • দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রæপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক সাদেকুল নির্বাচিত October 25, 2026
  • আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু October 25, 2026
  • মিরসরাইয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুবার আগুন, পুড়ল বসতঘর October 25, 2026
  • ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র October 25, 2026
  • ফ্রান্সজুড়ে আবারও নাগরিক অস্থিরতা, কয়েকটি নগরীতে বিক্ষোভ October 25, 2026
  • প্রতীকহীন ইউপি নির্বাচন: তিতাসে বিএনপির দলীয় সমর্থন পেতে হেভিওয়েট নেতাদের তুমুল দৌড়ঝাঁপ, নীরবে কৌশল সাজাচ্ছে জামায়াত October 25, 2026
  • প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন স্থগিত October 25, 2026
  • টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত October 25, 2026
  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলীয় ঐক্যে ভাঙনের সুর October 25, 2026
  • সাদপন্থীরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী October 25, 2026
  • দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে October 25, 2026
  • আই হ্যাভ এ প্লান দিয়ে মানুষের ভোগান্তি বেড়ে গেছে October 25, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ঘটনাটি ১৯৬৭ সালের ১৭ জুলাই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরে

      ঘটনাটি ১৯৬৭ সালের ১৭ জুলাই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরে

      October 25, 2026
      দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি

      দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি

      October 25, 2026
      পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার

      পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার

      October 25, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d