কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মহান বিজয় দিবস ২০২২ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
উলিপুর উপজেলা প্রশাসনে আয়োজনে প্রত্যুষে ৫০ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়।
সুর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনার,বঙ্গবন্ধুর ম্যুরাল ও ৭১ এর গণ কবর স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্বরণে দোয়া অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার চত্বরে থেকে একটি বিজয় রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেখ রাসেল স্টুডিয়ামে গিয়ে শেষ হয়।
আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন,কুড়িগ্রাম- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন,উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ও পৌর মেয়র মামুন সরকার মিঠু।এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা ও উলিপুর থানার এস আই মশিউর রহমান এর নেতৃত্বে পুলিশের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় স্কাউটস,শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন সংগঠন সমুহের সমাবেশ ও আনুষ্ঠানিক কুচকাওয়াজে অংশ নেন।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,স্কুল কলেজের শিক্ষার্থীদের শরীরচর্চা,ডিসপ্লে, উপজেলা প্রশাসন,প্রেসক্লাব,মুক্তিযোদ্








