রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম ঃ ০১.০১.২০২৩
কুড়িগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্য পুস্তক উৎসব দিবস
২০২৩ পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা
হয়। বই পেয়ে শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
সকাল ১০টা থেকে জেলার এক হাজার ৮৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬
লাখ শিক্ষার্থীর মধ্যে ধাপে ধাপে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম-২ আসনের এমপি
পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। অতিরিক্ত
জেলা প্রশাসক মিনাজুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা
শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ ।
কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের
উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ঠিকমত লেখাপড়া
করতে হবে। বিশ^ চ্যালেঞ্জের যুগে তোমাদেরকে আরো প্রতিযোগী
হতে হবে। প্রত্যেককে প্রতিষ্ঠিত হতে হবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








