রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে কুলসুম বেগমকে (৭০) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে (৪৭) আটক করে এলাকাবাসী পুলিশের নিকট সোপর্দ করেছে। ১৭ এপ্রিল সোমবার সকাল ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতিনড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল কুদ্দুস ওই গ্রামের মৃত হানিফ উদ্দিন শেখের ছেলে। এলাকাবাসী বলেন, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। তিনি নেশা করে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাতেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী সন্তানদেও নিয়ে বাড়ি ছেড়ে ২ কিলোমিটার দূরে জানিপুর গ্রামে পিতার বাড়িত বসবাস করেন। এরপর থেকে আব্দুল কুদ্দুস প্রায় নেশাগ্রস্থ হয়ে বাড়ি ফিরে মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। সোমবার সকাল ১১টার দিকে আব্দুল কুদ্দুস তার মাকে মারপিটের একপর্যায়ে তাকে গলা টিপে হত্যা করেন। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে আব্দুল কুদ্দুসকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাযস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে পুলিশ আটক করে। আব্দুল কুদ্দুস মাদক মামলায় সাজাভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








