বায়েজিদ, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ কামাল হোসেন গতকাল ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩
ঘটিকায় গাইবান্ধা জেলা পুলিশে যোগদান করেন। এসময় নবাগত পুলিশ সুপার মোঃ কামাল হোসেন কে গাইবান্ধা
জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও
অর্থ) মোঃ ইবনে মিজান,অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, সহকারি পুলিশ
সুপার (সি- সাকেল) উদয় কুমার সাহা, গাইবান্ধা জেলা পুলিশের সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ।
ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শেষে নবাগত পুলিশ সুপার কে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে বিকাল ৪
ঘটিকায় গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ কামাল হোসেন । এ সময় উপস্থিত ছিলেন
গাইবান্ধা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জেলার পুলিশের ঊর্ধ্বতন
কর্মকর্তাসহ জেলার সকল ইউনিট ইনচার্জগণের সহিত মতবিনিময় করেন।
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে পরিচালক খায়রুল
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে দিনাজপুরের বিরামপুর সফর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল। ১৯ অক্টোবর সোমবার বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসংলগ্ন টাটকপুর ঢিপি এলাকায় কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন-বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ারুল হাবিব রিটন, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক ও গনমাধ্যম কর্মীগন। ক্যাপশন : সম্ভাব্য স্থান পরিদর্শন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল।








