বায়েজিদ, গাইবান্ধা প্রতিনিধি :
জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় হতে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম এর
বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ বিদায়ী
সংবর্ধনার এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ মোঃ ইবনে
মিজান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, বি- সাকেল আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু,সিনিয়র সহকারি পুলিশ
সুপার, সি- সাকেল উদয় কুমার সাহা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
সংবর্ধনা শেষে বিদায়ী পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম কে পুষ্পসজ্জিত গাড়িতে রশি দিয়ে টেনে
পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখ হতে মূল ফটক পর্যন্ত এগিয়ে দেন জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার
পুলিশ সদস্যগণ।
উল্লেখ্য,গত তিনবছর গাইবান্ধা জেলায় দায়িত্বপালন কালে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে বিশেষ
পুলিশ সুপার হিসাবে ঢাকায় বদলি করা হয়।
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে পরিচালক খায়রুল
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে দিনাজপুরের বিরামপুর সফর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল। ১৯ অক্টোবর সোমবার বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসংলগ্ন টাটকপুর ঢিপি এলাকায় কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন-বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ারুল হাবিব রিটন, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক ও গনমাধ্যম কর্মীগন। ক্যাপশন : সম্ভাব্য স্থান পরিদর্শন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল।








