মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গাইবান্ধা সদর পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন গাইবান্ধা দারিয়াপু রোড পুরাতন ব্রিজের দক্ষিণ পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় মোঃ সোহাগ মিয়া (২৮) পিতা মোঃ শহিদুল ইসলাম সাং মিতালী বাজার কুটিপাড়া গাইবান্ধা সদরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই অভিযানে শ্রী প্রান্ত বাসফোর (২১) পিতা- শ্রী কালা বাসফোর, সাং- পিকে বিশ্বাস রোড সুইপার কলোনি, গাইবান্ধা সদরকে গ্রেপ্তার করা হয়। তার পরিহিত হাফ প্যান্টের সামনের ডান পকেটে থাকা একটি প্লাস্টিকের কৌটা থেকে
৭ পুরিয়া হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ আরও জানায়, অভিযানের পর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।









