মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধিঃ
রংপুর বিভাগের প্রথম একাডেমিক শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল “টিউলিপ এডুকেশন সেন্টার” এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫ টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “টিউলিপ এডুকেশন” এর পরিচালক ইমরান নিশাদ চৌধুরী।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন, পৌর নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল সাংবাদিক মো. আশরাফ পারভেজ, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশফাক হোসেন।
অধ্যায়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
Views: 267
Related