মোহাম্মাদ সোহেল, টাংগাইলে প্রতিনিধি;
(মঙ্গলবার ৭মার্চ) দুপুর ২টার সময় টাঙ্গাইলের ভূঞাপুর পৌর এলাকার ঘাটান্দি সোনিয়া হাসপাতালের পাশে একটি ভাড়া বাসা থেকে আবিরের মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
ডাব খাওয়াকে কেন্দ্র করে টাঙ্গাইলের ভূঞাপুরে আবির (১৪) নামে এক স্কুলছাত্রকে মায়ের সামনেই মারধর ও করা হয়। এতে রাগে-ক্ষোভে সে মায়ের ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আবির উপজেলার অর্জনা ইউনিয়নের কুঠিবয়ড়া গ্রামের বাদশা মণ্ডলের ছেলে, পৌর এলাকার ঘাটান্দির আলহাজ হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
প্রতিবেশীরা জানান, সোমবার রাতে মাকে নিয়ে পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার যদরপাড়া গ্রামের তার নানা সুজ্জত আলীর বাড়িতে যায়। পরে ৮-১০ জন বন্ধু মিলে ডাকনাপটল গ্রামে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে সিংগুরিয়া গ্রামের ডা.ওয়াজেদের বাড়ির গাছে ডাব খাওয়ার জন্য যায়। আবির গাছে ওঠে। এক পর্যায়ে আশপাশের লোকজন টের পেয়ে ধাওয়া করলে বন্ধরা পালিয়ে গেলেও আবিরকে ধরে মারধর করে। এরপর আবিরের মাকে ডেকে নিয়ে তাকে চুরির অপবাদ দেয় এবং সেখানে মা তাকে শাসন করে বাসায় নিয়ে আসে।
এ ঘটনার পর মঙ্গলবার সকালে আবিরের মা ও তার বড় ভাই কর্মস্থলে চলে যাওয়ার পরে দুপুরের তার মা বাড়িতে এসে আবিরকে ডাকতে থাকে এবং বাথরুমের দরজা ধাক্কা দিয়ে দেখতে পায় ভেতর থেকে আটকানো। পরে ডাক-চিৎকার ও তার বড় ছেলেকে ফোন করলে সে বন্ধদের নিয়ে এসে বাথরুমের দরজা ভেঙে আবিরের ঝুলন্ত লাশ দেখতে পায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








