গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি রালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা নির্বাহী অফিসার পূবন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর বিভাগীয় ব্যবস্থাপক মমিনুল ইসলাম লিথু, মার্কেটাইল ইসলামি লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর ডোমার জোনাল অফিস ইনচার্জ বাবুল ইসলাম, প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী ডোমার শাখা ইনচার্জ মজিবুর রহমান প্রমূখ।








