এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে
বেশ কয়েকদিনের তীব্র দাবদাহের পর অবশেষে বিরামপুরে নেমে এসেছে বৃষ্টিতে
স্বস্তিতে জনসাধারণ। আজ রবিবার ৩০শে এপ্রিল বিকেলে বিরামপুর সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে। সঙ্গে শুরু হয়েছে হালকা ঝড় হাওয়া। দীর্ঘ অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। রবিবার বিকালে হঠাৎ আকাশ মেঘলা হয়ে ওঠে। এরপরই নামে বৃষ্টি। তবে সকাল থেকে ঢাকার আকাশে রোদের পাশাপাশি ছিলো ভ্যাপসা গরমও। এপ্রিলের শুরু থেকে টানা দাবদাহের পর হঠাৎ বৃষ্টি দেখে উচ্ছসিত বিরামপুরবাসী।
সম্প্রতি বিরামপুরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরইমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকেও দেওয়া হয়েছিল বৃষ্টির পূর্বাভাস তবে বৃষ্টি হয়নি।
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানায়,রংপুর, দিনাজপুর,তথা বিরামপুর,রাজশাহী,ঢাকা, ময়মনসিংহ,খুলনা,বরিশাল,চট্টগ্








