স্টাফ রিপোর্টার \ ৩০ অক্টোবর বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান তথা উত্তরবঙ্গের একমাত্র আধুনিক হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালের ৭ তলা ভবনের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।
ছাদ ঢালাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুস সামাদ, সহ—সভাপতি মোঃ রেজাউল করিম, রণজিৎ কুমার সিংহ, সাধারন সম্পাদক মোঃ শামীম কবির, কোষাধ্যক্ষ প্রেম নাথ রায়, সমাজকল্যাণ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী রানা, শিক্ষা তথ্য ও যোগাযোগ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুন—অর—রশিদ, নির্বাহী সদস্য এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম ঘুটু, কাশী কুমার দাস ঝন্টু ও বিধান চক্রবর্তী বাসু। ঢালাই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে সাধারন সম্পাদক মোঃ শামীম কবির বলেন, আমরা রোগীদের বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভবন বৃদ্ধির পরিকল্পনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় এবার আমরা ৭ তলা ভবনের ছাদ ঢালাই কাজ সম্পন্ন করেছি। অরবিন্দ শিশু হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ, অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে সরকারি এবং বেসরকারি ও সমাজের বৃত্তশালী ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন রয়েছে। এসময় হাসপাতালের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা—কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








