দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে গৃহবধুকে এসিড নিক্ষেপ মামলার আসামী কর্তৃক ভিকটিম ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকী প্রদান এবং হয়রানী করার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দিনাজপুর সদর উপজেলার দিঘন (উত্তর আখির উদ্দীন শাহাপাড়া) গ্রামের শামীম পারভেজের স্ত্রী মোছা: সোহানা আক্তার। সংবাদ সম্মেলনে তার স্বামী শামীম পারভেজ, বড় ভাই শান্ত ইসলাম, প্রতিবেশী লিটন চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ মে ২০০২ সালের এসিড অপরাধ দমন আইনের ৫(খ)/৭, জিআর—৩৩৬ একটি মামলা দায়ের করি। এই মামলার এজাহার নামীয় আসামী করা হয়েছে একই এলাকার মৃত: আখির উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৫৮), তার স্ত্রী মোছা: রওশন আরা (৫২) ও ছেলে গোলাম রব্বানী (৩৬)।
মামলার বিবরণ দিয়ে তিনি বলেন, বাড়ীর পার্শ্বে পুকুর খননকে কেন্দ্র করে আসামীদের সাথে বিরোধ সৃষ্টি হয়। পরে আসামীরা তাদের ৩টি ছাগল নিয়ে যায় এবং এর কারণ জানতে চাইলে আসামীরা তাকে এবং তার স্বামীকে গত ২২ মে মারধোর করে। এ নিয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হলে আসামীরা ক্ষিপ্ত হয়ে উঠে। দুই দিন পর ২৪ মে রাত ৮ টার দিকে রান্না করার সময় রান্নাঘরের জানালা দিয়ে আসামীদেরকে দেখতে পান। এ সময় সেখানে অবস্থানের কারণ জানতে চাইলে আসামী গোলাম রব্বানী হাতে থাকা একটি সাদা প্লাষ্টিকের বোতলে থাকা দাহ্য পদার্থ এসিড দ্রুত জানালা নিয়ে আমার শরীরে নিক্ষেপ করে। এ সময় আমি মুখমন্ডল সরিয়ে নিলে এসিড আমার গলাসহ বুকে পড়ে শরীর ঝলসে যায়। এ সময় আমার চিৎকারে পরিবারের লোকজন এসে আমাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার প্রধান আসামী গোলাম রব্বানীকে আটক করে হাজতে রাখা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
বর্তমানে আসামীরা মামলার স্বাক্ষীদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি—হুমকী প্রদান করে আসছে। আমি ও আমার পরিবারের লোকজন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামীরা আমার পরিবারকে এখনও বিভিন্ন ধরনের ভয়ভীতি—হুমকী প্রদান করে এবং আমার বাড়িতে আগুন দিয়ে পুড়ে ফেলার হুমকী প্রদান করছে।
সংবাদ সম্মেলনে তিনি আসামীদের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, আসামীদের নাম অভিযোগপত্র থেকে বাদ দিলে যে কোন সময়ে আসামীরা আমার পরিবারকে গুম করে ফেলতে পারে বলে আশঙ্কা করছি।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








