মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি \ ১ নভেম্বর শনিবার দিনাজপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস—২০২৫ উপলক্ষ্যে সদরের উত্তর ফরিদপুরস্থ ইউনাইটেড কো—অপারেটিভ সোসাইটি লিমিটেড এর জেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করে।
উপস্থিত ছিলেন উত্তর ফরিদপুরস্থ ইউনাইটেড কো—অপারেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আহসান হাবিব, ম্যানেজার মোঃ গোলাম কিবরিয়াসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিশেষ ও অন্যান্য সমবায় ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা
রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর দিবাগত...








