স্টাফ রিপোর্টার \ দিনাজপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি — জাগপার ৭ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ।
১৫ অক্টোবর ২০২৫ ইং বুধবার বিকাল ৫ টায় দিনাজপুর শহরের প্রাণ কেন্দ্র বাহাদুর বাজারে দিনাজপুর জেলা জাগপার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধন বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাগপার সহ—সভাপতি মাহাবুব আলম ননি। কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলার জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, সহ—সভাপতি গোলাম মোস্তফা বাপ্পী।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন জাগপার সহ—সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব রহমান, দপ্তর সম্পাদক মোঃ জামান, সদস্য শহিদুল ইসলাম, যুব জাগপার সহ সাধারণ সম্পাদক মোঃ মাহামুদ হাসান, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক ওয়াসেফ রহমান রাফী, জাগপা ছাত্রলীগের সভাপতি মোঃ আল—আমিন শুভ, দিনাজপুর মহিলা জাগপার সভাপতি মোছাঃ রেণু রহমান প্রমুখ।
নিচে দাবীগুলো দেওয়া হলো
১/ জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন। ২ / শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ। ৩/সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ। ৪/ আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ। ৫ / জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। ৬/ উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন
৭/ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন।








