জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত বোচাগঞ্জ থানা শ্রম কল্যাণ উপ কমিটির সাধারণ সভা ও ত্রি—বার্ষিক নির্বাচন—২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বেলাল হোসেন এবং সম্পাদক পদে মো. মানিকুল ইসলাম মানিক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (০১ নভেম্বর—২০২৫) রাতে শহরের পিডিবি মোড়স্থ দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এর প্রধান কার্যালয়ের নিজস্ব ভবন মিলনায়তনে জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হক এর সভাপতিত্বে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত বোচাগঞ্জ থানা শ্রম কল্যাণ উপ কমিটির সাধারণ সভা শেষে ত্রি—বার্ষিক নির্বাচন—২০২৫ এর নির্বাচনী ফলাফল ঘোষনা করেন ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী।
উল্লেখ্য, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত বোচাগঞ্জ থানা শ্রম কল্যাণ উপ কমিটির ত্রি—বার্ষিক নির্বাচনের পূর্বে সাধারণ সভায় পূর্বের কমিটিকে বিলুপ্ত করে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা ও নির্বাচনে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, সহ—সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (শিবলু জাহাঙ্গীর), সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, অর্থ সম্পাদক মো. স্বাধীন, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফুর, সহ—সড়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. মহির উদ্দিন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মাসুদ রানা, কার্যকরী সদস্য মো. ইয়ারব আলী, মো. রেজাউল ইসলাম রাজা, মো. ইসমাইল হোসেন, হেমন্ত কুমার মানিক, মো. আলতাফ হোসেন প্রমুখ।##
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








