মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধি:
শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিতে বলা হয়েছে – শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই, বিচ্ছিন্ন – বিক্ষিপ্ত সরকারিকরণ নয়। সরকারি শিক্ষক – কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক – কর্মচারীদেরও শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করা।
উক্ত মাধ্যমিক স্কুল ও কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলেজ এর জ্যেষ্ঠ প্রভাষকের পদ বাতিল করে পুর্বের ন্যায় সহকারী অধ্যাপকের পদ চালু করা। বেসরকারি কলেজ অনার্স ও মাস্টার্স পর্যায়ে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্তসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক – কর্মচারীদের অবিলম্বে এমপিওভুক্ত করা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসর প্রাপ্ত শিক্ষক – কর্মচারীদের জন্য সরকারি শিক্ষক – কর্মচারীদের ন্যায় অবসর (পেনশন) সুবিধা প্রদান করা। তবে,এই বিধী না হওয়া পর্যন্ত অবসরে যাওয়ার ৩ মাসের মধ্যে কল্যাণ ট্রাস্ট ও অবসর তহবিল এর টাকা প্রদান করা। ইউনেস্কো’র সুপারিশ অনুযায়ী জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সহ ১১ দফা দাবি বাস্তবায়ন করতে আগামী “২০২৩ – ২০২৪” অর্থ বছরের জাতীয় বাজেটে এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যাবস্থা করতে সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।
Post Views: 275
Related