দিনাজপুর প্রতিনিধি \ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর—৩ আসনে বিএনপি’র চেয়ারপারসন, দেশনেত্রী,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল দিনাজপুরের পক্ষে এক বার্তায় অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর—৩ আসনে দেশনেত্রী, দিনাজপুরের গর্বিত কন্যা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ঘোষিত হওয়ায় খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের পক্ষে সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল কবির এক বার্তায় অভিনন্দন জ্ঞাপন করেছেন।
অভিনন্দন বার্তায় তিনি আশা প্রকাশ করেন, বিগত সাড়ে ১৫ বছর ধরে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের শাসনামলে অবহেলিত এই অঞ্চলটি এখন সকল ক্ষেত্রে অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলমত ভেদাভেদ ভুলে বৃহত্তর দিনাজপুরে প্রতিটি নির্বাচনী এলাকায় সকলকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








