বায়েজীদ গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্নীতি-অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭নং পবনাপুর ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১২ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি শাখা-১ এর সিনিয়র সহকারী-সচিব জেসমীন প্রধান কর্তৃক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান নয়ন এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামীতে পরিষদ চালাবেন উক্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান।
Views: 297
Related