Thursday, October 22, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

নতুন মহামারী আসবেই, প্রস্তুতি রাখতে বললেন গিলবার্ট

admin by admin
January 8, 2023
in জাতীয়
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বকে বিপদে ফেলে দেয়া করোনাভাইরাস মহামারী এখনও শেষ না হওয়ার মধ্যেই পরের মহামারী নিয়ে সতর্ক করেছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সহ আবিষ্কারক সারাহ গিলবার্ট; রাষ্ট্রগুলোকে পরামর্শ দিয়েছেন প্রস্তুতি নিয়ে রাখার।

শনিবার (৭ জানুয়ারি) ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিনে এক অধিবেশনে মহামারীর দুঃসহ সেই সময়ে টিকা আবিষ্কার ও উৎপাদনের পেছনের গল্প শুনিয়ে এ পরামর্শ ও সতর্কবার্তা দেন তিনি।

সায়েন্স ভেক্সার্স’ শীর্ষক এ অধিবেশনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজি বিভাগের এ অধ্যাপকের কাছে অনুষ্ঠানের সঞ্চালক জানতে চান, আরও মহামারী হওয়ার ঝুঁকি কি আছে?

উত্তরে কোনো ধরনের রাখঢাক না রেখেই বিভিন্ন ভাইরাস প্রতিরোধী টিকা আবিষ্কার ও গবেষণায় প্রায় তিন দশকের অভিজ্ঞতা থাকা ব্রিটিশ এ বিজ্ঞানী বলেন, সম্পূর্ণরূপে এবং এটা সবসময়।

২০২০ সালের জানুয়ারিতে ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে মিলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় টিকা আবিষ্কারের প্রকল্প নেয়, তাতে খ্যাতনামা এ শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে প্রকল্প প্রধান নির্বাচিত হন সারাহ গিলবার্ট।

কোভিড মহামারীর কারণে তিন বছর বন্ধ থাকার পর ঢাকা লিট ফেস্টের দশম এ আসরে বক্তৃতা করতে ব্রিটিশ এ বিজ্ঞানী বাংলাদেশে এসেছেন।

আগের দিন এক শুক্রবার আরেক অধিবেশনেও তিনি করোনাভাইরাস মহামারী, টিকা, গবেষণা ও আবিষ্কার নিয়ে কথা বলেন।

শনিবার (৭ জানুয়ারি) নতুন মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও বিনিয়োগের পরামর্শ দিয়ে অধ্যাপক গিলবার্ট বলেন, মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্য দুঃখিত। কিন্তু সব সময়ই আরেকটি মহামারী হতে পারে।

এবং আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে, যতটা সম্ভব প্রস্তুত হয়ে থাকা। যাতে এটা যখন ঘটবে এবং অবধারিতভাবে ঘটবে, তখন আমরা যেন ভালোমত এটাকে মোকাবিলা করতে পারি। আমরা যদি কোনো ভাইরাস মহামারীর আকার ধারণ করার আগে প্রাদুর্ভাবের মধ্যে বন্ধ করতে পারি, তাহলে বিশ্ব অর্থনীতি অনেক অর্থের ক্ষতি থেকে রক্ষা পাবে। তেমন চেষ্টা করাটাই হবে সত্যিকার অর্থে উপকারী।

আসন্ন মহামারী মোকাবেলায় কীভাবে প্রস্তুত থাকতে হবে, সেই পরামর্শ দিয়ে বিজ্ঞানী গিলবার্ট বলেন, “যেসব ভাইরাসের টিকা আছে, সেগুলো পর্যাপ্ত উৎপাদন করে মজুদ রাখতে হবে। এমন পদ্ধতি ঠিক করে রাখা যাতে নতুন ভাইরাস দেখা দিলে সেগুলো পর্যবেক্ষণের এবং দ্রুত সময়ে টিকার ব্যবস্থা করা যায়।

বিভিন্ন ধরনের ভাইরাসের জন্য টিকা আবিষ্কার করে রাখা। যাতে আমরা সহজে বুঝে নিতে পারি, কোনটাকে কাজে লাগানো যায়। আমরা ২০২০ সালে জানতাম না যে, কী হতে যাচ্ছে এবং আমাদেরকে অধীর আগ্রহে নিয়ে বসে থাকতে হয়েছে ফলাফল কী আসবে তার জন্য।

২০১৯ সালের একবারে শেষ দিকে চীনে এবং এরপর বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এতে দিনের পর দিন মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। তখন মরণঘাতি এ ভাইরাস প্রতিরোধে টিকা আবিষ্কারের মহাযজ্ঞে নামেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা।

এ টিকা আবিষ্কারের পর বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষা পেরিয়ে ২০২০ সালের নভেম্বরে মানবশরীরে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

ব্রিটিশ সরকারের অনুমোদনের ধারাবাহিকতায় ২০২১ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ শুরু হয়। এ টিকার আবিষ্কারক দলে ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিলবার্ট।

করোনাভাইরাস প্রতিরোধে সামগ্রিক কার্যকারিতা বিবেচনায় অন্য টিকা থেকে পিছিয়ে থাকলেও স্বল্প আয়ের দেশগুলোর টিকা প্রাপ্তি সহজ করতে তাদের আবিষ্কার করা টিকাকে সামনের সারিতে রেখেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এর পেছনে কারণ হিসেবে তারা বলেছেন, টিকার স্বত্বে ছাড় দেওয়ায় সবচেয়ে কম দামে পাওয়া যায় এ টিকা।

অন্যদিকে, অন্যান্য টিকা বিশেষ তাপমাত্রায় রাখার বাধ্যবাধকতা থাকলেও সাধারণ রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে পারায় এটার পরিবহন ও প্রয়োগের কাজ ছিল খুব সহজ।

ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন শুক্রবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক অধিবেশনে বক্তব্য দেন অ্যাস্ট্রাজেনেকার সহ উদ্ভাবক সারাহ গিলবার্ট।
|

এই টিকা বিশ্বের জন্য : অক্সফোর্ডের টিকা কীভাবে মানুষের জন্য, সহজ করা হল সেই গল্প শুনিয়ে সারাহ গিলবার্ট বলেন, বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা চ্যারিটেবল প্রতিষ্ঠান। আমরা টিকা থেকে টাকা উপার্জন করতে পারি না। এ কারণে আমরা চেয়েছি এটাকে যতটুকু বিস্তৃত পরিসরে পৌঁছানো যায়।

আমরা সবসময় বলতে চেয়েছি এটা টিকা বিশ্বের জন্য, এটা শুধু যুক্তরাজ্য কিংবা ইউরোপের জন্য নয়। এটা বিশ্বের জন্য টিকা।

অ্যাস্ট্রাজেনেকার মত বড় উৎপাদকের সঙ্গে সংযুক্ত করার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা এই প্রযুক্তি নিয়ে কাজ করেছি, কারণ এটা বিস্তৃত পরিসরে উৎপাদনের উপযাগী। অতি কম তাপমাত্রায় রাখার বাধ্যবাধকতা না থাকায়, এটার পরিবহনও সহজ।

অ্যাস্ট্রাজেনেকা টিকা উৎপাদনে যুক্ত হয়েছে এমন শর্তে যে, তারা মহামারীর মধ্যে এটা থেকে মুনাফা করবে না, যাতে স্বল্প আয়ের দেশের এটা সহজে পাঠানো যায়। তবে মহামারী শেষ হলে উন্নত দেশ থেকে তারা মুনাফা করতে পারবে। তারা মুনাফা না করায় দাম খুব রাখা সম্ভব হয়েছে। আর এটা টিকা প্রাপ্তি খুব সহজ করে তুলেছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে টিকার উৎপাদন ব্যবস্থা তৈরির জন্য ‘ঝুঁকি’ নিয়ে অ্যাস্ট্রাজেনেকা বিপুল অর্থ বিনিয়াগ করেছে।

কারণ যখন আমরা শুরু করি তখন জানা ছিল না যে পরীক্ষার পরে টিকাটা কার্যকর হবে কি না। যদি ক্লিনিক্যাল ট্রায়ালে ’না সূচক’ ফলাফল আসত, তাহলে আমাদের সব টাকা জলে যেত।

পরীক্ষার পর্যায়ে কোভিড টিকা কার্যকর হওয়ার পেছনে কতটা আত্মবিশ্বাসী ছিলেন, এমন প্রশ্নে এই বিজ্ঞানী বলেন, মার্স ভাইরাসের টিকার পরীক্ষার কাজ এগিয়ে নেওয়ার কারণে প্রক্রিয়াগত প্রস্তুতি তাদের ছিল। টিকার উৎপাদন ও বিপণনে নতুন করে বিনিয়োগ করা হলেও আগের অভিজ্ঞতা এখানে কাজে লাগতে পারে বলে বিশ্বাস ছিল তাদের।

টিকা পাওয়া সহজ করার জন্য নিজেদের উদ্যোগের কথা তুলে ধরে সারাহ গিলবার্ট বলেন, ৩ বিলিয়ন ডোজ উৎপাদন হয়েছে ২০২২ সালের শুরুতে এসে। সেরাম ইনস্টিটিউট খুব ভালো কাজ করেছে, তারা এর প্রায় অর্ধেক উৎপাদন করেছিল।

অ্যাস্ট্রাজেনেকা বিপুল পরিমাণ উৎপাদিত টিকা ব্রাজিলে নেয়। সেখানে সেটা বোতলে ভরে মানুষের কাছে পাঠানোর ব্যবস্থা করেছিল। পরে তারা টিকা উৎপাদনের পুরো প্রযুক্তির উন্নয়ন করেছে এবং উৎপাদন করে নিজেদের পাশাপাশি লাতিন আমেরিকার অন্যান্য দেশেও পাঠিয়েছে।

ব্যাপক চেষ্টার পরও সবার কাছে দ্রুত সময়ে টিকা পৌঁছাতে না পেরে হতাশার কথা তুলে তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকা বিশ্বের বহু জায়গায় উৎপাদনের ব্যবস্থা করার পরও এত বড় পরিসরে টিকা দেওয়ার জন্য আরও অনেক কাজ করার ছিল। অল্প কয়েক মাসের জন্য বিপুল সংখ্যক টিকা উৎপাদনের জন্য, সঙ্গে কড়া মান বজায় রাখার মাধ্যমে। বড় সংখ্যায় ডোজ পাওয়ার সময়ের প্রয়োজন ছিল।

প্রত্যেককে দ্রুত টিকা দিতে না পারার বিষয়ে তিনি বলেন, আমি মনে করি আমরা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি ভবিষ্যতে হব না, কারণ আমরা এখন অনেকটা প্রস্তুত। টিকা তৈরির অবকাঠামো বিশ্বের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে। এবার প্রথম হওয়ায় বেশ সময় লেগেছে।

করোনাভাইরাসের সময় থেকে শিক্ষা নিয়ে সরকারি অনুমোদন ব্যবস্থায় ভবিষ্যতে পরিবর্তন আসবে বলেও মনে করছেন অধ্যাপক গিলবার্ট।

তিনি বলেন, কোনো ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পাওয়ার জন্য ১৮ মাসের মত সময় লাগে। কারণ এমন প্রক্রিয়া আছে, যেটার মধ্য দিয়ে যেতে হয়, যদিও সবসময় এটার প্রয়োজনীয়তা নাই।

এক টিকা আরেক টিকার প্রতিযোগী নয়

নিজেদের টিকা আবিষ্কারের গল্প ‘ভ্যাক্সার্স: এ পাইওনিয়ারিং মোমেন্ট ইন সায়েন্স হিস্ট্রি’ বই লিখেছেন সারাহ গিলবার্ট ও আবিষ্কার দলের আরেক সদস্য ক্যাথেরিন গ্রিন।

সেখানে তারা লিখেছেন, অন্য কোম্পানি বা প্রতিষ্ঠান কি টিকা আবিষ্কার করছে বা কতোটা দ্রুততার সঙ্গে কতোটা কার্যকর টিকা আবিষ্কার করছে সেই প্রতিযোগিতায় তারা ছিলেন না। বরং নিজেদের টিকাকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কতোটা দ্রুত মানুষের কাছে নিয়ে যাওয়ার প্রতিযোগিতায় ছিলেন তারা।

অন্য টিকার সঙ্গে অক্সফোর্ডের টিকার তুলনা করে অনুষ্ঠানে এক প্রশ্নেও একই ধরনের বক্তব্য দেন গিলবার্ট।

তিনি বলেন, দীর্ঘ সময়ের বিবেচনায় কোন টিকা কার্যকর তা বলা কঠিন, কারণ অনেক ধরনকে মোকাবেলা করতে হচ্ছে আমাদের। আমরা সবসময় মানুষকে বলে আসছি, এটা ভিন্ন ভিন্ন ধরনের টিকা উৎপাদকদের মধ্যকার প্রতিযোগিতা নয়, কারণ বিশ্বের মানুষকে দেওয়ার জন্য অনেক ধরনের আর অনেক পরিমাণের টিকা দরকার। এটা এমন ব্যাপার নয় যে, কে জিতল?

সারাহ গিলবার্ট আরও বলেন, ওষুধ শিল্পে এমনভাবে চলে যে একজন সব কিছু অর্জন করবে না। আমাদের অনেক ধরনের টিকা তৈরি করা প্রয়োজন এবং সবাই যদি একই প্রযুক্তির টিকা উৎপাদন করে, তা ভালো হবে না।

কারণ আমাদের সরবরাহ ব্যবস্থায় সংকট রয়েছে, আমাদের সংকট রয়েছে কাঁচামালের। সবাই যদি একই ধরনের টিকা তৈরি করে তাহলে আমরা এত বেশি কাঁচামাল একসঙ্গে পাব না। আমি মনে করি, কোন টিকা ব্যবহারের সব মানদণ্ড রক্ষা করে সেটা ভাবা উচিত এবং সেটার ভিত্তিতে নির্ধারণ হবে কোন কোন টিকা ব্যবহার করা হবে।

অক্সফোর্ডের টিকা ব্যবহারের ফলে কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, এটা খুবই বিরল বিষয়। তবে কোনো কিছুই ঝুঁকিমুক্ত নয়। এটুকু বলতে পারি, টিকা নেওয়ার চেয়ে টিকা না নেওয়া বেশি ঝুঁকির।

বাংলাদেশে কোভিডের অভিঘাত সেভাবে না পড়ার পেছনে তরুণ জনগোষ্ঠী বেশি হওয়াকে একটি যুক্তি হিসেবে তুলে ধরে ব্রিটিশ এ বিজ্ঞানী বলেন, তরুণদের ক্ষেত্রে উপসর্গ সেভাবে প্রকাশিত হয় না। অনেক সময় মৃদু উপসর্গ হয়ে তা সেরে যায়।

তবে, মৃত্যুর হার কম হলেও কোনো আক্রান্তের সংখ্যা বেশি হলে হাসপাতালে ব্যাপক চাপ পড়বে। তখন সেটা থেকে মোকাবলো কষ্টকর হয়ে যায়।

Views: 186

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস

সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস

by admin
October 22, 2026
0
4

বঙ্গোপসাগরে আগামীকাল শুক্রবারের (২৩ অক্টোবর) মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি সৃষ্টি হয়ে আরও...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের গোলাগুলি

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের গোলাগুলি

by admin
October 22, 2026
0
9

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির...

ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ

ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ

by admin
October 21, 2026
0
17

  মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ৬২ বছর বয়সী শাশুড়ি আরজিনা বেগমকে মারধর...

পীরযাত্রাপুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের ভূঁইয়া

পীরযাত্রাপুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের ভূঁইয়া

by admin
October 21, 2026
0
15

  মোঃ আব্দুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, মতবিনিময় এবং আর্থিক...

তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তাব্যবস্থা।

তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তাব্যবস্থা।

by admin
October 21, 2026
0
19

  সাংবাদিক জি এম রাব্বীঃ ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের উচ্ছ্বাসে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠীতে কৈলাস থেকে মর্ত্যে এসেছিলেন...

অধিকারহীনতার আখ্যান: বাংলাদেশে ভূমিহীন জনগোষ্ঠীর সংকট ও টেকসই উত্তরণের পথ

অধিকারহীনতার আখ্যান: বাংলাদেশে ভূমিহীন জনগোষ্ঠীর সংকট ও টেকসই উত্তরণের পথ

by admin
October 21, 2026
0
26

  কৃষিপ্রধান বাংলাদেশে ভূমি কেবল কোনো অর্থনৈতিক উৎপাদন-মাধ্যম নয়; এটি সামাজিক মর্যাদা, খাদ্য নিরাপত্তা এবং মৌলিক মানবাধিকারের অন্যতম প্রধান মানদণ্ড।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস October 22, 2026
  • যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন সামরিক হামলার পরিকল্পনা, ইরানের উদ্বেগ October 22, 2026
  • ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার October 22, 2026
  • সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের গোলাগুলি October 22, 2026
  • ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ October 21, 2026
  • সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি October 21, 2026
  • সরিষাবাড়ীর জন্য ৮ দফা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব দিচ্ছেন আল-আমীন মিলু October 21, 2026
  • পীরযাত্রাপুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের ভূঁইয়া October 21, 2026
  • মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন, October 21, 2026
  • মেঘনার বড়কান্দার বিভিন্ন পূঁজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক October 21, 2026
  • দোয়া চাইলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান October 21, 2026
  • মেঘনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও মেঘনার কৃতি সন্তান, অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া (এমপি) October 21, 2026
  • তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তাব্যবস্থা। October 21, 2026
  • হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় October 21, 2026
  • অধিকারহীনতার আখ্যান: বাংলাদেশে ভূমিহীন জনগোষ্ঠীর সংকট ও টেকসই উত্তরণের পথ October 21, 2026
  • ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী October 21, 2026
  • অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযান, আটক ৮৪ October 21, 2026
  • আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ October 21, 2026
  • জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট October 21, 2026
  • আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের October 21, 2026
  • লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ October 21, 2026
  • যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত October 21, 2026
  • সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন October 21, 2026
  • শার্শায় ১৮ স্বর্ণ বারসহ চোরাচালানী আটক October 21, 2026
  • ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’- October 21, 2026
  • নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ October 21, 2026
  • কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল October 21, 2026
  • লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসন করল সেনাবাহিনী October 21, 2026
  • পূর্বধলা জমি জমা বিরোধ এর জেরে মহিলা কে মারধর থানার অভিযোগ। October 21, 2026
  • নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী October 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস

      সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস

      October 22, 2026
      যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন সামরিক হামলার পরিকল্পনা, ইরানের উদ্বেগ

      যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন সামরিক হামলার পরিকল্পনা, ইরানের উদ্বেগ

      October 22, 2026
      ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার

      ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার

      October 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d