Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

নির্বাচনের বছরে দুই চ্যালেঞ্জ, জঙ্গিবাদে জিরো টলারেন্স

admin by admin
January 7, 2023
in জাতীয়
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবছরে রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। একইসঙ্গে উত্থান হতে পারে জঙ্গিবাদের। রাজনৈতিক সহিংসতা ও জঙ্গিবাদ একই সঙ্গে মোকাবেলা করা কঠিন হবে বলে মনে করছে তারা। এজন্য সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নির্বাচনের বছর তাদের সামনে এখন দুটি চ্যালেঞ্জ। একটি রাজনৈতিক সহিংসতা আরেকটি জঙ্গিবাদ।এরমধ্যে কড়া দৃষ্টি থাকবে জঙ্গিবাদের ওপর।

সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার আদালত প্রঙ্গণ থেকে প্রকাশ্য দিবালোকে দুই জঙ্গিকে ছিনতাই করে নিয়ে যায় জঙ্গিরা। দুই পুলিশ সদস্যের চোখে পিপার স্প্রে ছিটিয়ে জঙ্গিদের ছিনিয়ে নেওয়া হয়।এই ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় ১০ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। মামলার আরেক আসামি জঙ্গি সদস্য ঈদি আমিন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন। পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঈদি আমিনকে আশ্রয় দেয়ার জন্য আরো তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দুই জঙ্গি কোথায় আছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।

এদিকে এই ঘটনায় গঠন করা তদন্ত কমিটি এখন পর্যন্ত তাদের প্রতিবেদন জমা দেয়নি। যদিও পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নেয় পুলিশ। তবে জঙ্গিরা কোথায় পালিয়ে আছে তা এখন পর্যন্ত জানাতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

এরই মধ্যে রাজনৈতিক পরিস্থিতিও ঘোলাটে হতে শুরু করেছে। রাজনৈতিক সহিংসতায় ইতোমধ্যে গত বছর পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন বিএনপি কর্মী নিহত হয়েছে বলে দাবি করেছে দলটি। কোনো পুলিশ সদস্য নিহত না হলেও আহত হয়েছেন শতাধিক।

গেলো বছর ৩০ ডিসেম্বর বিএনপির গণমিছিলে ঢুকে পড়ে জামায়াত-শিবির।আলাদা মিছিল বের করে তারা। অনুমোদন না নিয়ে মিছিল করায় বাঁধা দেয় পুলিশ। এসময় জামায়াত-শিবিরের হামলায় আহত হন ১০ পুলিশ সদস্য। আইজিপি তাদের দেখতে গিয়ে বলেন, জামায়াত-শিবির আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এটা হতে দেয়া হবে না।তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই যখন পরিস্থিতি তখন খুব দ্রুতই এগিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ক্ষমতায় না থাকা দলগুলো। এর মধ্যে বিএনপি, জামায়াত ও অন্যান্য দলগুলো তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। রাজধানীতে মিছিল সমাবেশ করছে। দেশের ক্ষমতায় থাকা দলটিও তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শন করছে। এতে উত্তেজনা সৃষ্টি হয়েছে দেশের ভেতরে। ঠিক এমন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহীনিকেও বিশেষ নজর দিতে হচ্ছে রাজনৈতিক সভা, সমাবেশ ও মিছিলগুলোতে। নিরাপত্তার ব্যবস্থা করতে হচ্ছে তাদের।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান হামলার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিলো। সেসময় ২০১৩ সালের ৫ অক্টোবর দেশে আসে তামিম চৌধুরী। দেশে তৈরি করেন ‘জুনুদ আল তাওহিদ’। এতে ভালো সাড়া না পেয়ে জেএমবির পুরোনো সদস্যদের নিয়ে তৈরি করেন নব্য জেএমবি।তিনিই ছিলেন এই জঙ্গি সংগঠনের মাষ্টার মাইন্ড। তার নির্দেশনায় ইংলিশ মিডিয়াম স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা হলি আর্টিজান বেকারিতে হামলা করে। যেটা বাংলাদেশের জন্য ছিলো কলঙ্কিত অধ্যায়। এরপর পুলিশ তাদের শক্তি ও বিচক্ষণতা দিয়ে জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করে। কিন্তু হঠাৎ করে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনা বেশ চিন্তার সঞ্চারণ ঘটিয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এবছর রাজনৈতিক সহিংসতার আড়ালে একত্রিত হতে পারে জঙ্গিরা। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিভিন্ন সময় গণমাধ্যমকে বলেছেন, রাজনৈতিক কোনো কর্মসূচীতে পুলিশ বাঁধা দেবে না। যারা শান্তিপূর্ণ ভাবে সভা-সমাবেশ করবে তাদের সহযোগিতা করবে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীতে মানুষের সমস্যা হয়, যান চলাচলে বিঘ্ন ঘটে এমন স্থানে কোনো ধরনের সভা-সমাবেশ করতে দেয়া হবে না। তবে এর বাইরে যারাই শান্তিপূর্ণ ভাবে সভা-সমাবেশ করবে তাদের সহযোগিতা করবে পুলিশ।

এমন প্রেক্ষাপটে নির্বাচন কেন্দ্রীক রাজনৈতিক সহিংসতা যাতে না ঘটে সেদিকে লক্ষ রেখে ইতোমধ্যে পুলিশ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেছেন, বিরোধী দল ও ক্ষমতায় থাকা আওয়ামী লীগের কিছু নেতাদের ওপর নজরদারি চলছে। তারা বিভিন্ন সময় সহিংসতার পিছনে ইন্ধন দিয়েছেন। এখন আরো কিছু নেতাকে নতুন করে নজরদারিতে আনা হচ্ছে।

এদিকে র‌্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো ভাবেই যাতে জঙ্গিরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সাইবার জগতে ব্যপক ভাবে কাজ চলছে। যেসব তরুণ-তরুণীরা দেশের বিভিন্ন এলাকা থেকে বাসা ছেড়ে বেড়িয়েছে তাদের একটি তালিকা করা হচ্ছে। ইতোমধ্যে একটি তালিকা করে তা প্রকাশও করা হয়েছে। তাদের শনাক্ত করা হয়েছে। তবে এখনো আইনের আওতায় আনা যায়নি।

সাবেক আইজিপি নিরাপত্তা বিশ্লেষক নুরুল আনোয়ার বলেন, আইন-শৃঙ্খলা বাহীনির সামনে এখন দুটি চ্যালেঞ্জ। একটি রাজনৈতিক সহিংসতা আরেকটি জঙ্গিবাদ। রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পেলে জঙ্গিবাদও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই দুটিকে এক সঙ্গে প্রতিহত করতে হবে। সব সংস্থা বা বাহীনিকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, পুলিশ এখন পুরো দেশ জুড়ে নিরাপত্তার ছক আঁকবে।যারা কোনো ভাবে হামলা বা সহিংসতা করতে পারে তাদের নজরদারিতে আনতে হবে। দিন দিন যত সময় যাবে ততই হামলা বা রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির আশঙ্কা বাড়বে। আর এই সহিংসতা বাড়াতে কাজ করছে জনগণের মধ্যে মিলেমিশে থাকা কিছু মানুষ। তাই সাইবার নজরদারিও বৃদ্ধি করতে হবে।

রাজনৈতিক সহিংসতা জুন-জুলাই মাসে বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারি মাস থেকে রাজনৈতিক সভা-সমাবেশ বাড়তে পারে। সহিংসতা বাড়তে পারে এপ্রিল থেকে। জুন-জুলাই মাস পর্যন্ত একটা ধারনা করা যায় যে রাজনৈতিক সাহিংসতা বাড়তে পারে। তবে এর পর কি হবে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না।

এদিকে, যারা রাজনৈতিক প্রতিহিংসা ছড়ায় তারাই আবার জঙ্গিবাদকেও বাহবা দেয়। এই সময়ে পুলিশ যখন সহিংসতা বন্ধে কাজ করবে তখন আরেকটি গ্রুপ জঙ্গিবাদকে মদদ দিতে পারে।তাই সিটিটিসি ও র‌্যাবকে একত্রে জঙ্গি দমনে কাজ করতে হবে। যাতে কোনো ভাবেই জঙ্গিবাদকে নতুন করে সংগঠিত হতে সহায়তা করতে না পারে।

কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান আসাদুজ্জামান সম্প্রতি এক প্রশ্নের জবাবে বলেন, এই বছর আমাদের দৃষ্টি শুধু জঙ্গিবাদের ওপরই থাকবে।তাদের (জঙ্গি) নিয়ে আমাদের এবছরের চিন্তা জিরো টলারেন্স। এই নীতিতেই আমরা কাজ শুরু করেছি।

তিনি বলেন, দেশের নীতিও জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা সেভাবেই কাজ করছি। এবার জঙ্গিবাদকে আমরা নির্মূল করার চেষ্টা করবো। যদি তা করতে না পারি তবে অন্তত নিয়ন্ত্রণ করতে পারবো বলে আশা করি।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মাঈন সোনালীনিউজকে বলেন, গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার ওয়ার্ল্ডে আমাদের বিচরণ সব সময় আছে। কোনো সুযোগ কাজে লাগিয়ে যাতে এই গোষ্ঠি হামলা বা অরাজকতা সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের নজর রয়েছে। তাদের রুখে দিতে আমরা প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, নির্বাচন সামনে আসছে। সেটা নিয়ে আমদের প্রস্তুতি আছে। যারা বাসা থেকে পালিয়েছে তাদের মধ্যে কাউকে কাউকে আমরা আইনের আওতায় আনতে পেরেছি। বাকিদের খুঁজছি। আশাকরি তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো। কোনো ভাবেই যাতে রাজনৈতিক দোলাচলের মধ্যে জঙ্গিরা মথাচাড়া দিতে না পারে সেদিকে আমরা কঠোর ভাবে নজর রাখছি।

Post Views: 210

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
65

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
90

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
19

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d