মোঃআশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল-ফিতর-২০২৩ উদযাপন উপলক্ষ্যে ভিডিও কম্ফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্তে বিআরটিএ কর্তৃক ভিডিও কফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, এমপি মহোদয়।
উক্ত সভায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) দিনাজপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।