স্টাফ রিপোর্টার \ দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন সুলতানা বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি আইন প্রনীত হয় যা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন—২০১৩ নামে অবহিত। যে কোন কারণে দীর্ঘ মেয়াদী বা স্থায়ীভাবে কোন ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত বা ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্থতা বা প্রতিকুলতা এবং উক্ত ব্যক্তির প্রতি দৃষ্টিভঙ্গীগত ও পরিবেশগত বাধার পারস্পরিক প্রভাব, যার কারণে উক্ত ব্যক্তি সমতা’র ভিত্তিতে সমাজে পুর্ণ ও কার্যকর অংশগ্রহণে বাধাগ্রস্থ হন। দেশের আর্থ—সামাজিক উন্নয়ন আর বেগবান করতে হলে এই বিপুল সংখ্যক মানুষকে রাষ্ট্র সমাজে মূল ে¯্রাতধারায় সম্পৃক্ত করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রদান কর্মসূচীর মাধ্যমে তারা সমাজে মূল ে¯্রাতধারায় অন্তভুর্ক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।
১৩ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় সদর, দিনাজপুর এর আয়োজনে “প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন—২০১৩” এবং “প্রতিবন্ধী শিশুদের মূল ে¯্রাতধারায় অন্তভুর্ক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর তাৎপর্য” শীর্ষক পৃথক পৃথক দুটি সেমিনারে তিনি সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন।
সভায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন—২০১৩ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন জেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুরের উপপরিচালক মোঃ আব্দুল মতিন। “প্রতিবন্ধী শিশুদের মূল ে¯্রাতধারায় অন্তভুর্ক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর তাৎপর্য” শীর্ষক প্রবন্ধ পাঠ ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযমন। সেমিনারে মুক্ত আলোচনায় বিভিন্ন বিষয় আলোচনা করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, সহকারী পরিচালক রুকুনুজ্জামান মন্ডল, ডাঃ বিপাশা রায়, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নির্মল কুমার রায়।








