মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধি ঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার অন্তর্গত ৯ টি ওয়ার্ড এর ৭৯ টি মসজিদের ইমাম মোয়াজ্জেমদের সম্মানী ভাতা প্রদান করেছে ফুলবাড়ী পৌরসভা।
আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টায় পৌর সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে
ইমাম মোয়াজ্জেমদের হাতে সম্মানী প্রদান করেন ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী, নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর আতাউর রহমান, হারান দত্ত, রেবেকা সুলতানা, বাবলী আরা প্রমুখ।
Views: 293
Related