মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক সেবনের অপরাধে ইমতিয়াজ উদ্দিন পিয়াস (২৩) নামে এক মাদক সেবী যুবককে তিন মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত যুবক পৌর শহরের দক্ষিণ সুজাপুর গ্রামের আবুল কালাম আজাদের পুত্র।
বুধবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় পৌর শহরের স্টেশন পাড়া এলাকার পোষ্ট অফিস সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় ইমতিয়াজ উদ্দিন পিয়াসকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট সহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।








