মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি \ ২২ অক্টোবর ২০২৫ বুধবার দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর দ্বি—বার্ষিক সাধারন নির্বাচন—২০২৫ সম্পন্ন হয়েছে।
উক্ত নির্বাচনে ৮৪ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন উপ—মহাব্যবস্থাপক (পে—রোল এন্ড বিল) মোঃ কামরুল হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ শরিফুল ইসলাম, পেয়েছেন ৬৭ ভোট। সিনিয়র সহ সভাপতি পদে ১০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপ মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ ফাইজ উদ্দিন মৃধা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফজলুল হক পেয়েছেন ৪৭ ভোট। সহ—সভাপতি পদে ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ব্যবস্থাপক (আইসিটি এন্ড পিসি) মুন্সি আবু সায়েম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ এনামুল হক প্রামানিক পেয়েছেন ৩১ ভোট। সাধারন সম্পাদক পদে ১০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ব্যবস্থাপক (ডিএলও) মোঃ সাফায়েত আলী মিয়া, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ একরামুল হক পেয়েছেন ৪৪ ভোট। সহ—সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন উপ—ব্যবস্থাপক (ইলেক্ট্রিক্যাল) মোঃ সাজিউল ইসলাম সাজু। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ মোহাম্মদ হোসেন। প্রফেশনাল সম্পাদক পদে ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সহকারী ব্যবস্থাপক (পার্সোনেল) মোঃ ফারুক হোসাইন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাজ্জাদ হোসেন পেয়েছেন ৫৭। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সহকারী ব্যবস্থাপক (বিল) মোঃ রেজওয়ান আলম। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন উপ—ব্যবস্থাপক ( কোল হেন্ডেলিং ম্যানেজমেন্ট) মোঃ মাহাবুর রশিদ। দপ্তর সম্পাদক পদে ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপ—ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ হানিফ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইকবাল হোসেন পেয়েছেন ৫১ ভোট। পরিষদ সদস্য ৫ জনের মধ্যে বিজয়ী হয়েছেন ৩ জন তারা হলেন— সহকারী ব্যবস্থাপক (সেলস এন্ড রেভিনিউ কলেকশন) মোঃ মঈন উদ্দিন প্রাপ্ত ভোট ১১৫, সহকারী ব্যবস্থাপক (পার্সোনেল) আজমীর হোসাইন আওলাদ প্রাপ্ত ভোট ৯৯ এবং উপ—ব্যবস্থাপক জেনারেল সার্ভিসেস মোহাম্মদ সাইফুল আনাম চৌধুরী প্রাপ্ত ভোট ৯৪।
দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কনফারেন্স রুমে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মহা—ব্যবস্থাপক/কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) কে.এম রজিবুল আলম নির্বাচিত প্রার্থীদের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। উক্ত নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ১৫১ জন। শতভাগ প্রার্থী নির্বাচনে ভোট প্রদান করেছেন।








