আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে সরকারী সেবাদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আপোস নওগাঁ এর সহযোগিতায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে অনুষ্ঠিত সংলাপে প্রধান আলোচক ছিলেন উপজেলা নিবার্হী কর্মকতার্ ইসরাত জাহান ছনি। অন্যান্যদের উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকতার্ ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকতার্ এস এম, মাজহারুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চেীধুরী, সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ, সাংবাদিক এমদাদুল হক দুলু প্রমুখ। আলোচনায় উঠে আসে মুল কথা, সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠান গুলিতে সাধারণ জনগন কোন সেবা নিতে এসে যেন হয়রানীর শিকার না হয়।








