গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া এসসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার ম্যানেজিং কমিটির নির্বাচনে আবুল কালাম আজাদ, আবু ছালেক ছালে, ছুটু মিয়া ও কাঞ্চন কুমার রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ৬জন প্রার্থী থাকলেও পরে দু’জন প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বামুনিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক সাইদুল ইসলাম, সম্পাদক রনজিৎ অধিকারী দিলীপ, ইউপি মেম্বার আব্দুল জলিল লিটন, জাহাঙ্গীর আলম প্রমূখ।








