মোহাম্মদ রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলার শহরের মধ্যে খোলামেলা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মানুষের খাবারের অভিযোগ উঠেছে।
আজ (৩০ শে ডিসেম্বর ২০২২) দিনাজপুর বিরামপুর উপজেলার শহরের বিভিন্ন স্থানে খাবার হোটেল গুলোতে খোলামেলা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মানুষের খাবার। উক্ত বিষয়ে পর্যবেক্ষণে জানা যায় যে,বিরামপুর শহরের কলাবাগান,ঢাকামোড়,দোয়েল স্টুডিও মোড়,পল্লবী সিনেমার হল সংলগ্ন,কলেজ বাজার,থানা গেট, উপজেলা গেট,মির্জাপুর মোড় ও ঘোড়াঘাট রেলঘুমটি সহ সকল মানুষের খাবার হোটেল গুলোতে খোলামেলা পরিবেশে তৈরি হচ্ছে মানুষের খাবার। উক্ত হোটেল
গুলোতে মানুষের খাদ্য সহ ভাত,মাছ,মাংস,ডিম,আলু,পরোটা পেঁয়াজি,দই,মিষ্টি,রসমালাই,কা
এ বিষয়ে স্থানীয় প্রশাসন স্বাস্থ্য বিভাগের তেমন কোন রকম নজরদারি নেই। উক্ত খোলামেলা খাবারগুলি তৈরি হচ্ছে বিরামপুর শহরের প্রতিটি খাবার হোটেলে। উক্ত খাবার হোটেলে খাদ্য তৈরির কাজে নিযুক্ত প্রায় ব্যক্তির শারীরিক ফিটনেস সার্টিফিকেট নেই। তারপরেও তারা খোলামেলা পরিবেশে রোগ-ব্যাধি নিয়ে বিভিন্ন খাবার তৈরি করছেন বলে জনগণের অভিযোগ উঠেছে। উক্ত খাবার গুলো খেয়ে সাধারন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে উক্ত খাবার হোটেলের বেশ কিছু খাবার গ্রহণকারী ব্যক্তির নিকট জানতে চাইলে তারা জানান উক্ত খাবার গুলি তৈরি হচ্ছে এবং অবাধে বিক্রি হচ্ছে সরকারি ভাবে কোন নিয়ম মানা হচ্ছে না। প্রতিটি হোটেলের অগোচরে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।








