রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে ডিজিটাল উদ্বোধনী মেলা ২০২২ উদ্বোধন হয়েছে । আজ ১৬ই নভেম্বর ২০২২ দিনাজপুর বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ডিজিটাল উদ্বোধনী মেলা ২০২২ উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী,উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার,বিরামপুর পুলিশ সার্কেল সার্কেল অফিস অহিদুল নবী,থানা অফিসার ইনচার সুমন কুমার মহন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান গন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ছাত্র-ছাত্রী গণ। আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণ। উক্ত ডিজিটাল মেলায় বিভিন্ন আইটেমের স্টল উদ্বোধন করা হয়েছে। উক্ত ডিজিটাল উদ্বোধনী ২০২২ মেলার আনুষ্ঠানিক সভাপতি দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল মেলা ২০২২ সম্পর্কিত ডিজিটাল বিষয়ক কার্যক্রমের উপর ব্যাপক আলোচনা প্রকাশ হয়েছে।
তারা জানান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে ও মাননীয় প্রধানমন্ত্রী ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের আগামী সম্ভাবনার ডিজিটাল বাংলাদেশের সাফল্য করতে সারাদেশে এই ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে। উক্ত ডিজিটাল মেলার দেশের সাধারণ মানুষ ঘরে বসে থেকেই তারা প্রতিটি সেবা নিতে পারবেন। যেকোনো সেবার জন্য কোথাও যেতে হবে না এবং হয়রানি হতে হবে না তারা নিজেরাই নিজ বাড়ি থেকে সকল সেবা পাওয়ার সুফল পাবে বলে মন্তব্য করেন উপস্থিত ব্যক্তিবর্গ। তারা আরো বলেন যারা ইতিপূর্বে জন্ম নিবন্ধন বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা সহ জমি জমার খাজনা খারিজ মাঠ পর্চা পরীক্ষার রেজাল্ট সময়সূচী নিত্য প্রয়োজনীয় বাজার ঘাটে সামগ্রিক ক্রয় বিক্রয় ইত্যাদি বিষয়ে জনসাধারণ ঘরে বসে থেকেই তাদের সার্বিক সুবিধা গ্রহণ করার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। উক্ত মেলার মূল প্রতিপাদ্য বিষয় আগামী বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ রুপে প্রতিষ্ঠিত করায় একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য।
Views: 236
Related