রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর নগরীতে একটি বাসা বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্রসহ মালামাল পুড়ে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত ৫ এপ্রিল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর আরকে রোড ইসলামাবাগ এলাকার প্রফেসর এনায়েত আলীর বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীগণ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথকিকভাবে ধারণা বৈদ্যুতক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ওই বাড়ির পাঁচটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানকার ভাড়াটিয়া একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গাড়িচালক দেলোয়ার হোসেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রংপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসউদ আলম বলেন, রাত একটা ৪০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছে দুটি ইউনিট কাজ শুরু করি। সর্বোচ্চ ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তার আগেই ওই বাসা বাড়ির আলাদা দুটি রান্নাঘরসহ অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আধপাকা ঘর হওয়াতে মালামালসহ অন্যান্য জিনিসপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








