রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে এক অগ্নিকান্ডের ঘটনায় হোটেলসহ ১২টি দোকানের মালামাল পুড়ে গেছে। গত ১৮ নভেম্বর শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মহানগরীর মডার্ন মোড়ে এ অগ্নিকান্ড ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ১২টায় মডার্ন মোড় এলাকার শাহীন হোটেলে আগুনের সূত্রপাত হয়। পরে আজাদ হোটেলসহ আশেপাশের ১২টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ পরিচালক জসীম উদ্দিন বলেন, তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ২টি হোটেলসহ ১২টি দোকানের মালামাল পুড়ে যায়।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








