রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ ব্যক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে বাসে ১৫ যাত্রী। গতকাল শনিবার সকাল সোয়া ৮টার দিকে রংপুরের গঙ্গচড়া উপজেলার পাগলাপীর-জলঢাকা সড়কের গঞ্জিপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুইজন পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ২৫ এবং আরেক জনের বয়স ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, জলঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী বাসটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে বাসো ২ যাত্রী নিহত হন। আহত হন ১৫ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, সকাল সোয়া ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় বাসের ২ জন যাত্রী নিহত হয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








