রংপুর বিভাগীয় প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর নামে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার ঘটনায় টিটু রায়কে ১০ বছরের কারন্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। ২৩ মে মঙ্গলবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত টিটু রায় আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থান করে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাঁকুরপাড়ার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে টিটু রায় ২০১৭ সালের ২৮ অক্টোবর এমডি টিটু নামে ফেসবুকে ফেক আইডি খুলে মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এরপর ওই বছরের ১০ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর টিটু রায়ের শাস্তির দাবিতে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় জনতা। পরে কয়েক হাজার মানুষ টিটু রায়ের বাড়িসহ ঠাঁকুরপাড়ার হিন্দু পল্লির কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এ নিয়ে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হন পুলিশসহ ১৫ জন। এ ঘটনায় রংপুর সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা হয়। গঙ্গাচড়া থানার মামলায় ২২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা এসআই মকবুল হোসেন। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে সরকারি কৌঁসুলি এ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার বলেন, কোনো ভাবেই ধর্ম অবমাননা সমীচীন নয়। এটা আইন পরিপন্থী, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। ধর্মীয় অবমাননাকর ছবি তৈরি করে প্রচার করায় অভিযুক্ত টিুট রায়কে ৫৭ (২) ধারায় ১০ বছরের কারাদন্ড প্রদান করেছেন বিচারক। আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট প্রশান্ত কুমার রায় বলেন, সাইবার ট্রাইব্যুনালে ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে রায় প্রদান করা হয়ে থাকে। সেই মোতাবেক ফরেনসিক রিপোর্ট থেকে টিটু রায়ের মোবাইল ডিভাইস থেকে ওই ধরনের বিতর্কিত পোস্ট দেওয়ার প্রমাণ মেলেনি। নিরক্ষর একটি ছেলের পক্ষে ফেক আইডি খুলে এ রকম পোস্ট প্রচার করা সম্ভব নয়। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।
বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ও লোকসংগীতশিল্পী ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা...







