রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে ৩ হাজার ৭৮৯ পিস ইয়াবাসহ ফারুক আহম্মেদ (৩৩) নামে
এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর
মহানগরের পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম। এর আগে সোমবার রাতে রংপুর-
লালমনিরহাট সড়কের মামা ভাগ্নে মোড় থেকে তাকে আটক করা হয়। ফারুক আহম্মেদ
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্যকদম গ্রামের রহমত আলীর ছেলে। লালমনিরহাটের কাকিনা
থেকে মহিপুর হয়ে রংপুরের দিকে একটি মাদকের বড় চালান আসছে এমন গোপন সংবাদের
ভিত্তিতে পুলিশের একটি দল রংপুর-লালমনিরহাট সড়কের মামা ভাগ্নে মোড়ে অবস্থান নিয়ে ফারুক
আহম্মেদকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ৩ হাজার ৭৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরশুরাম থানার উপ পরিদর্শক এস,এম অনিক মাহমুদ বলেন, ফারুক অঅহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে পরিচালক খায়রুল
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে দিনাজপুরের বিরামপুর সফর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল। ১৯ অক্টোবর সোমবার বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসংলগ্ন টাটকপুর ঢিপি এলাকায় কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন-বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ারুল হাবিব রিটন, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক ও গনমাধ্যম কর্মীগন। ক্যাপশন : সম্ভাব্য স্থান পরিদর্শন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল।








