রংপুর বিভাগীয় প্রতিনিধি: গত শুক্রবার দুপুর ১২টার দিকে একের পর এক লাল বেনারসি শাড়ি, লাল ওড়নার ঘোমটা, নাকের নোলক পরে একে একে ৪০ নববধূ ও তাদের হলুদ রঙের পাঞ্জাবি আর পায়জামা, মাথায় টিকলি পরা ৪০ বর হাত ধরে প্রবেশ করে দিনাজপুরের দ্য গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে। নববধূ ও তাদের পরিবারের আতœীয়-স্বজন এবং বর ও তাদের পরিবারের আতœীয় -স্বজন কমিউনিটি সেন্টারে উপস্থিত হন। নববধূ তার বরের হাত ধরেই চলে এসেছে দ্য গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে আগে থেকেই নববধূ এবং তার বরকে বরণ করা হয়। কমিউনিটি সেন্টারে ১ হাজার ৫০০ লোকের আপ্যায়নের আয়োজন করা হয়। দিনাজপুর লায়ন্স ক্লাব শিশু নিকেতন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে ৪০ জন এতিম মেয়েদের বিবাহোত্তর সংবর্ধনা গত শুক্রবার দুপুরে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং জেলা প্রশাসক খালিদ মাহমুদ জাকি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নববধূ এবং বরকে বিয়ের সাজে সাজিয়ে পাশাপাশি বসিয়ে তাদের দা¤পত্য জীবনের সুখী-সমৃদ্ধ কামনা করেন বিশেষ মোনাজাত করা হয়। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যাদেরকে সংবর্ধিত করা হয়েছে তারা একসময় দিনাজপুর শিশু নিকেতন এতিমখানায় বড় হয়েছে। নববধূ ডলি আক্তার বলেন, আমার স্বামী ও স্বামীর পরিবারের লোকেরা আমাকে অত্যন্ত ভালোবেসে। আমিও তাদের নিজের পরিবারের চেয়েও বেশি ভালোবেসেছি। ছোটবেলায় যেহেতু আদর-ভালোবাসা তেমন পাইনি। স্বামীর বাড়িতে গিয়ে সেই না পাওয়া ভালোবাসা পেয়ে অনেক খুশি হয়েছি। আমার মত যারা একসময় একই এতিমখানায় মানুষ হয়েছি তাদেরও বিয়ে হয়েছে তাদের বরসহ তারাও আমার মত নববধূ আর আমার স্বামীর মতো তাদেরও বর নতুন সাজে সেজেছে অনেক ভালো লাগছে। বর আবু রায়হান বলেন আমার স্ত্রী এতিম খানায় মানুষ হলেও তার ব্যবহার এবং অন্যান্য গুণে মুগ্ধ হয়েই তাকে বিয়ে করেছি। দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর বলেন, আমাদের সমাজে যারা অসহায় এতিম রয়েছে তাদেরকে মূল স্রোতের সঙ্গে একত্রিত করে। তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি তাদেরকে দক্ষ করে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণকরে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। প্রধান অতিথি ইকবালুর রহিম বলেন, দিনাজপুর জেলা সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বর্তমান সরকার প্রতিবছর ১৮ কোটি টাকা অনুদান প্রদান করে আসছে। এতে করে যারা সমাজের অসহায় দুস্থ তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির করলে তারাও আমাদের সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ এবং জাতির উন্নয়নে কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর লায়ন্স ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, দিনাজপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আসিস দেবাশীষ চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মর্তুজা, সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম প্রমুখ।







