এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর মহাসড়কে
রংপুর থেকে বিরামপুরে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত-১,মহিলাসহ ৪জন আহত হয়েছেন। ফুলবাড়ী-রংপুর মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে,আবু তাহের (৬০) নামে এক ট্রাকের যাত্রী নিহত ও মহিলাসহ চারজন আহত হয়েছে। আজ ২৯শে এপ্রিল শনিবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী-রংপুর মহাসড়কের ভাগুলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের বাসীন্দা বলে জানা গেছে। আহতরা হলেন ও ট্রাকে থাকা বিরামপুর উপজেলার বিসকিনি গ্রামের রেজওয়ান (৪২) রেজওয়ানের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৩৮) ও ট্রাকের চালক ও হেলপার। ফুলবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্ধার কর্মিসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। ফরিদা ইয়াসমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলামেরর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহসহ ট্রাকের মালামাল নিয়ন্ত্রন করেন। এবিষয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ মেহেদি হাসান ও প্রত্যক্ষদর্শিরা জানায়,বাড়ীর আসবাব পত্রনিয়ে (ঢাকা মেট্রে -ন-১৩-৯৭৬৬) একটি ট্রাক রংপুর থেকে বিরামপুর যাওয়ার পথে ফুলবাড়ী রংপুর মহাসড়কে নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর মোড়ে ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা পাশে একটি বিদ্যুতের খুটি সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক হেলপার ও ট্রাকের যাত্রী রেজওয়ান ছিটকে পড়ে গেলেও,ট্রাকের কেবিনের ভিতরে থাকা আবু তাহের ও ফরিদা ইয়াসমিন ট্রাকের কেবিনে চাপা পড়ে। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ফরিদা ইয়াসমিনকে জীবিত উদ্ধার করলেও,আবু তাহেরের ঘটনাস্থলে মৃত্যু হয়।
ফরিদা ইয়াসমিনের স্বামী রেজওয়ান জানায় তারা রংপুর ভাড়া বাসা থেকে মালামাল নিয়ে ট্রাক যোগে নিজবাড়ী বিরামপুর যাচ্ছিল।








