রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ইমরান খান সুজনকে মহানগর ছাত্রদলের আহ্বায়ক ও রবিউল ইসলাম রবিকে সদস্য সচিব এবং শরীফ নেওয়াজ জোহাকে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও আফতাবুজ্জামান সুজনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৮ জুন বৃহ¯পতিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ স¤পাদক সাইফ মাহমুদ জুয়েল কমিটি দুইটি অনুমোদন করেছেন। ইমরান খান সুজনকে আহ্বায়ক ও রবিউল ইসলাম রবিকে সদস্য সচিব করে অনুমোদন করা ১১ সদস্য বিশিষ্ট রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির (আংশিক) অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম তমাল, আবু হাসনাত লেলিন, আব্দুর রহমান অরূপ রাজ, মুকিতুর রহমান মেরিন, জোনায়েদ হোসেন অনিক ও শাহরিয়ার রাহাত। অপরদিকে শরীফ নেওয়াজ জোহাকে আহ্বায়ক ও আফতাবুজ্জামান সুজনকে সদস্য সচিব করে ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট রংপুর জেলা ছাত্রদলের কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকার, যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম মিম, সাখাওয়াত হোসেন সজিব, মো. আকাশ, সাজ্জাদ হোসেন, সদস্য ফজলে রাব্বি, মিরাজ হোসেন, লোকমান হোসেন ও আনোয়ার আকন্দ। নবগঠিত মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







