রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসীর। মনোনয়নপত্র নেওয়ার আগে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেনের সঙ্গে জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির নেতারা নির্বাচনের বিভিন্ন বিষয় ও ইভিএম মেশিনে ভোটগ্রহণের শঙ্কা নিয়েও আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নাজিম, সদস্য মাসুদ নবী মুন্না, রসিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিছুর রহমান আনিছ প্রমুখ। এর আগে ১৩ নভেম্বর দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে রসিক নির্বাচনে পার্টির প্রার্থী হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে চূড়ান্ত মনোনয়ন দেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। ৩৩টি ওয়ার্ড নিয়ে ২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি করপোরেশন গঠন হয়। ২৭ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসির যুগ্ম সচিব নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক আব্দুল বাতেনকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








