স্টাফ রিপোর্টার \ শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং—১২৭) শেখপুরা (১৭ নং রেলগেট) সদর, দিনাজপুর এর ত্রি—বার্ষিকী নির্বাচন আনন্দমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচিতরা হলেন— মোঃ আইনুল হক (১) ছাতা মার্কা ১৭৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিবদ্বন্দ্বী প্রার্থী মোঃ বেলাল হোসেন (১) চেয়ার মার্কা ৫৮ ভোট পেয়েছেন। এছাড়া সহ—সভাপতি মোঃ আজিজুল ইসলাম (আনারাস মার্কা) ১৫৪ ভোটে, সাধারন সম্পাদক পদে ( গোলাপফুল মার্কা) শফিকুল ইসলাম ২০২ ভোটে, সহ—সাধারন সম্পাদক পদে (কলস মার্কা) মোঃ রফিকুল ইসলাম রফিক ১৬৪ ভোটে, সাংগঠনিক সম্পাক পদে মোঃ আলমগীর মোল্লা ( খেজুর গাছ মার্কা) ১২৩ ভোটে, কোষাধ্যক্ষ পদে মোঃ সাইফুল ইসলাম (মোমবাতী মার্কা) ১৪০ ভোটে, প্রচার সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন—২ (মাইক মার্কা) ১৩৪ ভোটে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আইয়ুব (ফুটবল মার্কা) ১৭১ ভোটে, কার্যনির্বাহী সদস্য মোঃ হাসান আলী, মোঃ আব্দুল মজিদ (১), মোঃ আজাহার আলী বাবু ও মোঃ রেজাউল ইসলাম নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সাজেদুর রহমান সাজু, সহকারী কমিশনার মোঃ মতিয়ার রহমান, মোঃ জাহিদ হাসান, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ ও মোঃ জমিস উদ্দিন জানান, সমিতির ভোটার সংখ্যা ২৫৭ জন, ভোট পড়েছে ২৩৪টি। ভোট ১২টি পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, সমিতির সাবেক সভাপতি মোঃ ফরিদ হোসেনসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ও সমবায় দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।








