Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

সুন্দরগঞ্জ ট্র্যাজেডি দিবসে রংপুর রেঞ্জের ডিআইজির ফুলের শ্রদ্ধা

admin by admin
March 1, 2023
in রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
58
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় নিহত ৪ পুলিশ সদস্যের স্বরণে সুন্দরগঞ্জ ট্র্যাজেডি দিবস গতকাল মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি পালিত হয়েছে। বর্বরোচিত ও লোমহর্ষক ঘটনায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ সদস্য তোজাম্মেল হক, নাজিম উদ্দিন, বাবলু মিয়া ও হজরত আলী স্মরণে চার পুলিশের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলিম মাহমুদ, গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন ও সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেমসহ পুলিশের কর্মকর্তাগণ। সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ৯ বছর পেরিয়ে ১০ বছরে পদার্পন করলেও গতি নেই বিচার কার্যে। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করা হলে সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় অগ্নিকান্ড-লুটপাট আর তান্ডব চালায় জামায়াত শিবিরের সশস্ত্র সদস্যরা। তারা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্যকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এসময় জিহ্বা কেটে, চোখ উপড়ে হত্যা করা হয় গংশারহাটের এক আওয়ামী লীগ সমর্থককে। তবে চাঞ্চল্যকর এ হত্যাযজ্ঞের ১০ বছরেও গতি নেই বিচার কার্যে। মামলার ৭৪ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে মাত্র ২৬ জনের। আগামী ১২ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করেছে আদালত। সংশ্লিষ্টগণ বলেন, আসামির মৃত্যু, মহামারি করোনা ও আদালতে বিচারক না থাকায় বিচারে কিছুটা ধীর গতি হয়েছে। তবে খুব দ্রুত সাক্ষ্যগ্রহণ শেষ করে চাঞ্চল্যকর এ মামলার বিচার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর রায়ের দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জে হরতালের ডাক দেয় জামায়াত-শিবির। হরতালের সমর্থকরা ওই দিন সকাল থেকেই সুন্দরগঞ্জের সর্বানন্দ, রামজীবন, ধোপাডাঙ্গা, কঞ্চিবাড়ী, বেলকা, দহবন্দ, হরিপুর ও বামনডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ-মিছিল করে হরতাল পালন করে। হরতাল চলাকালে তারা শোভাগঞ্জ, ছাইতানতলা, বামনডাঙ্গা বাজার, বীর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, আওয়ামী লীগের কার্যালয়, বামনডাঙ্গা রেলস্টেশন, রেলের প্রকৌশল অফিসসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর-লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে। উপড়ে ফেলা হয় বামনডাঙ্গা রেলস্টেশনের লাইন। সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরপরই বিকাল সোয়া ৪টার দিকে হরতালকারীরা বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। হামলার সময় পুলিশ তদন্ত কেন্দ্রের দুই পুলিশ সদস্য নিহত হন। এছাড়া গুরুতর আহত অপর দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। শুধু তাই নয় গংশারহাটের এক আওয়ামী লীগ সমর্থক এসব ঘটনার প্রতিবাদ করলে তার জিহ্বা কেটে, চোখ উপড়ে ফেলে হত্যা করা হয়। এ ঘটনার ধারাবাহিকতায় হত্যা করা হয় আরওা তিনজনকে। পরে জ্বালাও- পোড়াও, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার ঘটনায় ৯২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ হাজার থেকে ছয় হাজার জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন থানার তৎকালীন এসআই আবু হানিফ। পরে দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর একজন শিশুসহ ২৩৫ জনকে অভিযুক্ত করে গাইবান্ধা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। এমন বর্বরোচিত ও লোমহর্ষক ঘটনার ৯ বছর পার হলেও সেই ভয়াবহ স্মৃতি ও স্বজন হারানোর বেদনা এখনো ভুলতে পারেননি অনেকেই। আতঙ্ক কাটেনি প্রত্যক্ষ তান্ডব দেখা মানুষগুলোর। নিরাপত্তা নিয়ে শঙ্কিত মামলার সাক্ষীরা। এছাড়া আলোচিত এ মামলার নয় বছরেও জড়িতদের বিচার না হওয়ায় হতাশ নিহতের স্বজন, ক্ষতিগ্রস্থ পরিবার ও ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত মামলার বিচার শেষ করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি গাইবান্ধাবাসীর। গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, মামলার ৭৪ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ মামলার আটজন আসামি মারা গেছে। ঘটনার পর থেকেই এ মামলার প্রধান আসামি সুন্দরগঞ্জ আসনের সাবেক এমপি ও ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ পলাতক রয়েছে ছয়জন। জামিনে পলাতক রয়েছে দুইজন। তাছাড়া বাকি ২১৯ জনকে পুলিশ গ্রেফতার করলেও তারা সকলেই বর্তমানে জামিনে রয়েছে। তিনি আরও বলেন, আসামিদের মৃত্যু, দেশে মহামারি করোনা আর আদালতে বিচারক না থাকায় বিচারিক কার্যক্রমে কিছুটা ধীর গতি হয়েছে। আগামী ১২ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত মামলা নি®পত্তি করা হবে।

Post Views: 171

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

by admin
September 19, 2026
0
12

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ​ মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

by admin
September 19, 2026
0
7

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধা সদর উপজেলার কুপতলা...

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

by admin
September 17, 2026
0
12

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট পলাশ...

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

by admin
September 16, 2026
0
38

রংপুর ব্যুরো: রংপুরের আট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬৪ পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি...

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

by admin
September 16, 2026
0
35

স্টাফ রিপোর্টার \ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার কাশিপুর দ্বি-মুখী দাখিল মাদরাসা প্রাঙ্গণে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সমতা, অন্তর্ভুক্তি...

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

by admin
September 16, 2026
0
32

নীলফামারী প্রতিনিধি: রোগীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ, সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, ওষুধ ও জনবল সংকট এবং ওয়েব পোর্টাল হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে নীলফামারী ২৫০...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d