স্টাফ রিপোর্টার:
দিনাজপুর সদর আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির জনপ্রিয় নেতা বখতিয়ার আহমেদ কচি বলেছেন, দেশে গণতন্ত্রকে নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। তারেক রহমানের এই ৩১ দফার মধ্যে দেশের অর্থনীতিকে সুসংগঠিত করার পরিকল্পনা আছে। তাই ৩১ দফা যে আমাদের কত প্রয়োজন এবং জাতির জন্য কত গুরুত্বপূর্ণ এটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।
বখতিয়ার আহমেদ কচি বলেন, যদিও বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে বিএনপি। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আবার যদি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য ডাক পড়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।
বিএনপির এই নেতা বলেন, যারা আমরা বিএনপি করি তাদের মনেপ্রাণে ৩১ দফা লালন করতে হবে। কারণ ৩১ দফার মধ্যেই রাষ্টে্রর মুক্তি আমাদের মুক্তি আছে। এই ৩১ দফার মধ্যে এমন কিছু জিনিস আছে ভবিষ্যতে আর কোন রাজনৈতিক দল দানবে পরিণত হতে পারবে না।
২ নভেম্বর রবিবার বিকেলে দিনাজপুর শহরের গনেশতলা, মডার্ন মোড়, নিমতলা, মুন্সিপাড়া, বুটিবাবুর মোড়সহ বিভিন্ন এলাকার দোকানপাট, পথচারী, যানবাহন এবং সর্বস্তরের সাধারণ জনগনের মাঝে তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণকালে এসব কথা বলেন দিনাজপুর সদর আসনে মনোনয়নপ্রত্যাশী নেতা বখতিয়ার আহমেদ কচি। এসময় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের সাথে থাকতে ব্যাপক গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেলসহ জেলা, পৌর ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ—সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।








