Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশের সকল ক্যাম্পাস

ভিপি পদের ২০ প্রার্থীর শিক্ষা শুরু মাদরাসায়

admin by admin
September 5, 2025
in বাংলাদেশের সকল ক্যাম্পাস, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাস এখন সরগরম। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন এখন শিক্ষার্থীদের দরজায় কড়া নাড়ছে। ইতোমধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ থেকে শুরু করে প্রাথমিকভাবে প্রার্থী তালিকা প্রকাশের কাজও সমাপ্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তালিকায় দেখা যায় ৫০৯টি জমাকৃত মনোনয়ন ফরমের মধ্যে ৪৬২ জনকে প্রাথমিকভাবে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ভিপি পদেই প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ৪৮ জন শিক্ষার্থী। যার মধ্যে প্রায় ২০ এর উপর শিক্ষার্থী শিক্ষাজীবন শুরু করেছেন মাদরাসায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ৪৮ জন ভিপি প্রার্থীর মধ্যে আলোচনায় থাকা শীর্ষ ১০ জনের মধ্যে সাতজনই মাদরাসা শিক্ষার্থী।

শুধু ভিপি পদে নয় বরং ডাকসুর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী, যারা অতীতে মাদরাসায় পড়াশোনা করেছেন। বিশ্লেষকরা বলছেন, ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো এত বিপুলসংখ্যক মাদরাসা পড়–য়া শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ছাত্র রাজনীতির দীর্ঘদিনের ধারা ভেঙে যেন নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ক্যাম্পাসে।

আসন্ন ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন প্রায় ২০ জনের অধিক মাদরাসা পড়–য়া শিক্ষার্থী। এর মধ্যে আলোচনার শীর্ষে থাকা সাতজন হলো- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি পদে মনোনীত প্রার্থী সাদিক কায়েম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে মনোনীত ভিপি প্রার্থী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’-এর মনোনীত প্রার্থী মো. জামালুদ্দীন খালিদ, বিপ্লবী ছাত্র পরিষদের আবদুল ওয়াহেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত। এর বাইরে সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদসহ আরও অনেকেই লড়ছেন, যারা একসময় মাদরাসায় পড়াশোনা করেছেন।

এদের মধ্যে আলোচনার শীর্ষে আছেন সাদিক কায়েম ও আবিদুল ইসলাম খান। সচেতন শিক্ষার্থীরা বলছেন, এবার ছাত্রশিবির এবং ছাত্রদলের মধ্যেই হতে চলেছে ডাকসু নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা। তারা দুজনেই ২৪-এর গণঅভ্যুত্থানের ভূমিকার কারণে ইতোমধ্যে শিক্ষার্থীদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। অন্যদিকে স্বাধীন বাংলা ছাত্র সংসদের আহ্বায়ক ও স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফাস্ট’ থেকে মনোনীত ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদও রয়েছেন জনপ্রিয়তায়।

জানা যায়, সাদিক কায়েম বায়তুশ শরফ খাগড়াছড়ি থেকে দাখিল ও বায়তুশ শরফ চট্টগ্রাম থেকে আলিম সম্পন্ন করেন। এরপর তিনি ভর্তি হন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। অন্যদিকে আবিদুল ইসলাম খান তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখা থেকে আলিম সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়ন করছেন। তবে পরিচয় নয় বরং যোগ্যতাই আসল বলে মন্তব্য করেন সাদিক কায়েম। জানতে চাইলে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পরিচয়ভিত্তিক রাজনীতি বিলুপ্ত হয়েছে। ডাকসু এখন সব শিক্ষা পটভূমির শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম।

অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত ভিপি প্রার্থী আব্দুল কাদের লক্ষ্মীপুরের সদর উপজেলার যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল সম্পন্ন করে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হন। কাদের বলেন, দীর্ঘ ১৭ বছর মাদরাসা শিক্ষার্থীদের মার্জিনালাইজ করা হয়েছিল। ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনে মাদরাসা পরিচয় থাকলেই বাড়তি টর্চার করা হতো। জুলাই বিপ্লবের পর পরিস্থিতি পাল্টেছে।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ কেওচিয়া মুজহেরুল হক ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে আলিম করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আরবি বিভাগে। তিনি বলেন, একসময় মাদরাসা শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিজেদের পরিচয় আড়াল করত। পাঞ্জাবি-টুপি পরলে ‘জঙ্গি’ ট্যাগ দিয়ে নির্যাতন হতো। এমনকি অনেককে নামাজ পড়তে হতো গোপনে। এখন সেই ভয়ের সংস্কৃতি ভেঙে গেছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, একটা সময় মাদরাসার ছাত্রদের ভালো সাবজেক্ট দেয়া হতো না, পাঞ্জাবি টুপি নামাজ পড়া ছাত্রদের বিভিন্ন ট্যাগিং করা হতো, সেখানে এবার সাতজন মাদরাসার ছাত্র ভিপি পদে দাঁড়ানো সেটা অবশ্যই আনন্দের, পাশাপাশি আগামীর বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ যে, আগামীর বাংলাদেশের ছাত্র-জনতা নেতৃত্বে কাদেরকে চাচ্ছে আগামী বাংলাদেশ নেতৃত্ব কারা দিবে।
স্বতন্ত্র প্রার্থী মো. জামালুদ্দীন খালিদ পড়ছেন আরবি বিভাগে। তিনি হিফজ শেষ করেছেন বাবার কাছে। আলিম পড়েছেন লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর থেকে। দাওরায়ে হাদিীস করেছেন জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা থেকে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা সুন্নাটেংরা দাখিল মাদরাসা থেকে দাখিল সম্পন্ন করেছেন। তিনি বলেন, আসলে মাদরাসা শীর্ষপদে যে আসলে অনেক বেশি মাদরাসা শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে এটা আসলে একটা আহামরি নতুন কিছু না। এর আগেও ছাত্রলীগের কমিটিতে ও ২০১৯ সালের ডাকসুতে উল্লেখযোগ্য সংখ্যক মাদরাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। মাদরাসা শিক্ষার্থীরা বরাবরই ছিল। কিন্তু এখন পার্থক্য হলো যে আগে তারা একটা ভয়ের কারণে যেহেতু একটা ভয়ের রাজনীতি ছিল তারা সেটা বলতো না এখন সেটা বলছে অনেক বেশি করে। কেবল এতটুকুই পার্থক্য। সুতরাং যারা আসলে এটা বলতে চায় তারা আমার মনে হয় একটা ভুল ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর একটা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের ভোট গ্রহণ হবে ৯ সেপ্টেম্বর এবং সেদিনই ফলাফল প্রকাশ করা হবে। এবারই প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

Post Views: 275

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
19

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
65

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
32

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

আওয়ামী লীগের মিছিলকাণ্ডে গুলশান থানার ওসিকে ওএসডি

আওয়ামী লীগের মিছিলকাণ্ডে গুলশান থানার ওসিকে ওএসডি

by admin
September 16, 2026
0
23

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d