মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
‘প্রতি জনে গাছ লাগাই, সবুজে সাজাই মিরসরাই’-এই প্রতিপাদ্য নিয়ে প্রতিবারের ন্যায় এবারও গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা দুর্বার প্রগতি সংগঠন। বুধবার (২৪ সেপ্টেম্বর) গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘গাছ আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু। প্রাণ-প্রকৃতি বাঁচাতে গাছের বিকল্প নেই। পরিবেশ বাঁচাতে দুর্বারের এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। আমি দুর্বার সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।’
কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ্ আলম ও উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম। সংগঠনের সভাপতি রিপন কুমার দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় ও পরিবেশ বন্ধু ইয়াসির আরাফাতের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে এসময় আরো উপস্থিত ছিলেন দুর্বারের আজীবন সদস্য জয়নাল আবেদীন ভূঁইয়া, মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষক তুষার কান্তি দাশ, মুহাম্মদ শহীদুল ইসলাম ও শওকত রুনেল, রাজনৈতিক ব্যাক্তিত্ব শাহাদাত মামুন, নুর উদ্দীন সেলিম, শহীদুল ইসলাম রিপন, শাহেদ ইকবাল চৌধুরী, জয়নাল আবেদীন ও এম মাসুদ রানা, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য তরিকুর রহমান বাবু, দুর্বার স্বেচ্ছাসেবী রিয়াজ উদ্দীন রাকিব, আমজাদ হোসেন জিহান, আলা উদ্দীন, মেজবাহ্ উদ্দিন, আসিফুল ইসলাম, জোবায়ের আলম অপু, ফোরহান উদ্দীন, মোহাম্মদ মারুফ প্রমুখ।
দুর্বারের গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচীতে ফলজ, বনজ ও ঔষধি জাতের গাছের মধ্যে ছিল আমড়া, জলপাই, কাঁঠাল, পেয়ারা, জাম, জলপাই, সুপারি, গোলাপজাম, হরিতকি বহেড়া, কামরাঙ্গা, কৃষ্ণচূড়া, গাব, চালতা, কাঁঠাল, মালবেরি ইত্যাদি। পাঁচশতাধিক গাছের চারা স্থানীয় জনসাধারণের মাঝে বিতরণ ও বিভিন্ন গ্রামীণ সড়কের পাশে রোপণ করা হয়।
উল্লেখ্য, দুর্বার প্রগতি সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত বিভিন্ন সময় প্রায় ২০ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করেছে।
চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ
চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিল উপজেলায়...







